ডেস্ক রিপোর্ট: জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর নির্যাতনে জড়িত থাকার অভিযোগ ওঠা এবং দুর্নীতির অভিযোগে অব্যাহতি পাওয়া সিনিয়র অ্যাডমিন অফিসার মো. আজহারুল ইসলামকে ‘বেআইনিভাবে’ চাকরিতে পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ করেছে রাজউক উত্তরা মডেল কলেজের শিক্ষার্থীরা। সম্প্রতি কলেজ প্রাঙ্গণে জড়ো হয়ে শতাধিক শিক্ষার্থী হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দেয় এবং অবিলম্বে ওই কর্মকর্তার পুনর্বহালের আদেশ বাতিলের দাবি জানায়।
বিক্ষোভকারী শিক্ষার্থীদের অভিযোগ, জুলাই আন্দোলনের সময় কলেজের সিনিয়র অ্যাডমিন অফিসার আজহারুল ইসলাম শিক্ষার্থীদের ওপর নির্যাতন ও ভয়ভীতি প্রদর্শনে নেপথ্য ভূমিকা রাখেন। একইসঙ্গে তাঁর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগও রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে কর্তৃপক্ষ তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। কিন্তু হঠাৎ করেই কোনো তদন্ত প্রতিবেদন প্রকাশ ছাড়াই তাঁকে আবারও একই পদে বহাল করা হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি ও নীতিবহির্ভূত বলে দাবি শিক্ষার্থীদের।
শিক্ষার্থীরা জানায়, একজন বিতর্কিত ও অভিযুক্ত কর্মকর্তাকে পুনর্বহাল করায় কলেজের শিক্ষার পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তারা বলেন, ‘আমরা নিরাপদ ক্যাম্পাস চাই। যিনি ছাত্র নির্যাতনে জড়িত, তাঁর কলেজে কোনো স্থান নেই। অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করতে হবে।’ বিক্ষোভে অংশ নেওয়া একাধিক শিক্ষার্থী আরও দাবি করে, অব্যাহতির পরও ওই কর্মকর্তা নানাভাবে প্রভাব খাটিয়ে পুনরায় চাকরিতে ফিরেছেন।
এ বিষয়ে কলেজ প্রশাসনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ওয়েবসাইটে জনাব মো. আজহারুল ইসলামের নাম সহকারী পরিচালক হিসেবে উল্লেখ থাকলেও তিনি রাজউক উত্তরা মডেল কলেজে সিনিয়র অ্যাডমিন অফিসার হিসেবে কর্মরত ছিলেন বলে শিক্ষার্থীরা জানিয়েছে। বিক্ষোভের সময় কলেজের মূল ফটকের সামনে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের শান্তিপূর্ণ কর্মসূচি চলবে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments