ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কর্মকর্তা সমিতি নির্বাচন ২০২৪-২৫ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার মোঃ টিপু সুলতান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের সহকারী রেজিস্ট্রার মোঃ ওয়ালিদ হাসান মুকুট।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৯:৩০ থেকে দুপুর ৩:৩০ পর্যন্ত নিরবিচ্ছিন্ন ভাবে ভোট গ্রহণ করা হয়। পরে প্রায় রাত ১২ টার দিকে ভোট গণনা শেষে ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার।
নির্বাচন কমিশনার সূত্রে জানা যায়, সভাপতি পদে ২৭৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোঃ টিপু সুলতান বিপরীতে শামসুল ইসলাম জোহা পেয়েছেন ১৫২ ভোট। সাধারণ সম্পাদক পদে ২৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোঃ ওয়ালিদ হাসান মুকুট এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী টুটুল পেয়েছেন ১৯৭ ভোট।
অন্য পদে বিজয়ী প্রার্থীরা হলেন- সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন স্বপন (২৮০), উপ হিসাব পরিচালক, অর্থ ও হিসাব বিভাগ এবং বাবুল হোসেন বাবু(২৫৬), সহকারী রেজিস্ট্রার, অর্থ ও হিসাব বিভাগ। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ সফিউল ইসলাম খাঁন(২৮৭), সহকারী হিসাব পরিচালক, অর্থ ও হিসাব বিভাগ; কোষাধ্যক্ষ মোঃ হুসাইন(৩১৬); সহকারী রেজিস্টার, অর্থ ও হিসাব বিভাগ, দপ্তর ও প্রচার সম্পাদক পদে আব্দুর রাজ্জাক(৩০৫), সহকারী রেজিস্টার, ইইই বিভাগ; মহিলা সম্পাদক পদে সুলতানা পারভীন(২৭২), উপ হিসাব পরিচালক, অর্থ ও হিসাব বিভাগ; সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মোঃ মশিউর রহমান টোকন(২৭৪), শাখা কর্মকর্তা, রেজিস্ট্রার অফিস বিজয়ী হয়েছেন।
এছাড়াও সদস্য পদে বিজয়ী হয়েছেন – অশোক চন্দ্র বিশ্বাস, সিনিয়র টেকনিক্যাল অফিসার, (ফার্মেসি) চিকিৎসা কেন্দ্র, মো: অনিচুর রহমান (অনিচ), সহকারী হিসাব পরিচালক, প্রকৌশল অফিস, মোঃ ওলিউর রহমান (সেতু), সরকার রেজিস্টার, রেজিস্ট্রার অফিস, মো: মিরাজুল ইসলাম মিরাজ, সহকারী রেজিস্ট্রার, পরিবহন অফিস, আব্রাহাম লিংকন, প্রশাসনিক কর্মকর্তা, খালেদা জিয়া হল এবং জে. এম ইলিয়াস, প্রশাসনিক কর্মকর্তা, আইসিটি সেল।
সাধারণ সম্পাদক পদে বিজয়ী প্রার্থী মুকুটের কাছে অভিব্যক্তি জানতে চাইলে বলেন, আমাকে পূর্বের ন্যায় এবছর বিপুল ভোটে নির্বাচিত করেছেন। এইজন্য আমি তাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। গতবার আমাদের দেয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের চেষ্টা করেছি, তবে কিছু বাস্তবায়ন করা সম্ভব হয় নি। এবার সেসকল প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য আপ্রাণ চেষ্টা করবো।
চট্টগ্রাম অফিস: রাঙামাটিতে টানা ৫ দিনের ভারী বর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগের কারণে আজ বৃহস্পতিবার রাঙামাটি পার্বত্য জেলার সকল সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার ৮ জুল ...
ডেস্ক রিপোর্ট: ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)-এর ২০২৬ সালের বার্ষিক সমাবর্তন গতকাল মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর লে মেরিডিয়ান, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। সমাবর্তনে মোনাশ ইউনিভার্সিটি ফাউন্ডেশন ইয়ার (এ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে অনুষ্ঠিত ইতিহাস বিভাগের ২০তম সেমিস্টার ব্যাচের নবীনবর ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম। তিনি বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ভাইস ...
সব মন্তব্য
No Comments