আন্তর্জাতিক ডেস্ক: জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) ভারত ও পাকিস্তানের সেনা সদস্যের মধ্যে আবারও গোলোগুলির ঘটনা ঘটেছে। তবে এত কোন হতাহতের খবর পটাওয়া যায়নি। বৃহস্পতিবার ( ১ মে) দিবাগত রাত গোলাগুলির ঘটনার খবর দিয়েছেন ভারতীয় সেনা বাহিনী । এনিয়ে টানা অষ্টম রাত ধরে ভারত ও পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটল।
শুক্রবার ( ২ মে ) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন।
ভারতীয় সেনা বাহিনী দাবি করেছে, বৃহস্পতিবাার দিবাগত রাত ১২টার দিকে নিয়ন্ত্রণ রেখার (এলওসি) বিভিন্ন পয়েন্টে পাকিস্তান বাহিনীর সেনা চৌকি থেকে 'উপকানিমূলকভাবে' হালকা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালানো হয়। জবাবে পাল্টা গুলি চালিয়েছে ভারতীয় সেনা বাহিনী।
এরআগে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিবাগত রাতে প্রথমবার কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলি হয়। পাকিস্তানি সেনা ভারতীয় বাহিনীর নিরাপত্তা চৌকিতে গুলি ছোড়ার পর ভারতের সেনা বাহিনী পাল্টা জবাব দিয়েছেন ।
গত ২২ এপ্রিল বিকেলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামের বৈসরন উপত্যকায় পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়। হামলার পর থেকে ভারত পাকিস্তানকে দোষারোপ করে আসছে। অভিযোগ অস্বীকার করে কড়া বার্তা দিয়েছে পাকিস্তান। এর মধ্যে এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বার স্থানীয় শাখা দ্য রেসিস্ট্যান্স ফ্রন্ট।
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান অঞ্চলে নজরদারি চালানোর সময় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই ক্রু নিহত হয়েছেন। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল ত ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় উত্তরাঞ্চলে দুর্গাপূজার একটি প্যান্ডেলে পদদলিত হয়ে ১৭ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জন নারী, ৩ জন পুরুষ এবং একজন শিশু রয়েছে। সংবাদমাধ ...
আন্তর্জাতিক ডেস্ক: শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে এক মাস আগে ফ্রান্সে শুরু হওয়া ছাত্র আন্দোলন এখনও অব্যাহত রয়েছে। আন্দোলনে সংশ্লিষ্টতার অভিযোগে গত এক মাসে শুধু রাজধানী প্যারিস অঞ্চল থেকেই রেকর্ড ১ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ১৫ অক্টোবর বিকেল ৩টা ৩৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।আন্তর্জাতিক সং ...
সব মন্তব্য
No Comments