মোঃ আহাছানুল মতিন নান্নু (দিনাজপুর) বোচাগঞ্জ: দিনাজপুরের বোচাগঞ্জে লিচু দেয়ার প্রলোভন দেখিয়ে তৃতীয় শ্রেনীর শিক্ষর্থী ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে রহিম ঋশি (৩৫) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
৩১ মে রবিবার সকাল সাড়ে ৭টায় উপজেলার আটগাঁও ইউনিয়নের ছোট মালগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। সকালে অভিযুক্ত ওই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেন এলাকাবাসী। আটক রহিম ঋশি ( ৩৫) পার্বতীপুর উপজেলার মহতপুর গ্রামের মন্টু ঋশির ছেলে।
স্থানীয়রা জানান, মালগাও গ্রামে জনি মাস্টারের লিজ নেয়া লিচুর বাগান পাহারা দিতেন রহিম ঋশি। সকালে শিশুটি লিচু বাগানে লিচু কুড়াতে গেলে রহিম ঋশি শিশুটি এক থোকা লিচু দেয়ার কথা বলে বাগানের ভেতরে নিয়ে যায়। সেখানে কিছুক্ষন অপেক্ষা করার শিশুটিকে এক থোকা লিচু দেয় রহিম ঋশি । পরবর্তীতে পাশর্^বর্তী ভুট্টা ক্ষেতে নিয়ে শিশুচিকে ধর্ষণের চেষ্টা করে রহিম ঋশি । এ সময় শিশুটির আত্ম চিৎকারে পাশে থাকা লোকজন শিশুটিকে উদ্ধার করে। এ বিষয়ে বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান জানান, এবিষয়ে ভিকটিমের “মা” বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করেছে। মামলার প্রক্রিয়া সম্পন্ন হলে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
স্টাফ রিপোর্টার: মাটি ও মানুষের জীবন, বাংলার লোকঐতিহ্য আর শেকড়ের কথাকে সৃষ্টির ভুবনে ধারণ করা কবি আবদুল হাই মাশরেকীর ১১৭তম জন্মোৎসবের তিন দিনব্যাপী আয়োজন শেষ হয়েছে।গতকাল মঙ্গলবার বাংলাদেশ শিল্পকলা একা ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে চলছে মাসব্যাপী ইসলামী বইমেলা। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ মেলা পাঠক ও বইপ্রেমীদে ...
লুতুব আলি, কলকাতা: প্রকৃতি প্রেমিক সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবস পালন করল পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চ। আজ কলকাতার শিয়ালদহর কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে আয়োজিত অনুষ্ঠানে কথাসাহিত্যিকের সা ...
ডেস্ক রিপোর্ট: নাচের উপর উচ্চতর প্রশিক্ষণ ও সাংস্কৃতিক আদান প্রদানে অংশগ্রহণের জন্য ফ্রান্সের জিয়ান লরিনজেট অফ জ্যাজ ড্যান্স কোম্পানির আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশি নৃত্যশিল্পী, কোরিওগ্রাফার ও নির্দেশ ...
সব মন্তব্য
No Comments