প্রবাসী ডেস্ক: আরও ৩৬ দেশের নাগরিকদের প্রবেশ দরজা বন্ধ করতে যাচ্ছে আমেরিকা। সেই নিয়ে চিন্তাভাবনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি করে একথা জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।
১২টি দেমের নাগরিকদের চলতি বছরের শুরুতে আমেরিকা প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে ট্রাম্প প্রশাসন। একই সঙ্গে আংশিক নিষেধাজ্ঞা জারি করে আরও ৭ দেমের ওপর। এবার সেই তারেিকা দীর্ঘ হতে চলছে। যদিও এখনও এই নিয়ে হোয়াইট হাউজ কোন মন্তব্য করেনি।
নতুন যে দেশগুলোর নাগরিকদের আমেরিকা প্রবেমে নিষেধাজ্ঞা আসতে পারে, তার মধ্যে ২৫টি আফ্রিকা মহাদেশের। আমেরিকার সঙ্গী বলে পরিচিত মিশর, জিবুতিও রয়েছে তালিকায়। মধ্য এশিয়া, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কয়েকটি দ্বীপরাষ্ট্রের ওপরও ওই নিষেধাজ্ঞা আসতে পারে।
মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, ওই মেমো স্বাক্ষর রয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুৃবিওর। যে দেশগুলোর ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিতে চলছে আমেরিকা , সেকান কার রাষ্ট্রদূতের কাছে শনিবার শনিবার মেমোটি পাঠানো হয়েছে। তারিকায় থাকা দেশগুলোকে ৬০ দিন সময় বেঁধে দিয়েছে আমেরিকা। তার মধ্যে তাদের জানাতে হবে , আমেরিকার দেওয়া মানদন্ড ও শর্ত তারা গ্রহণ করবে কিনা। আগামী বুধবার সকালের মধ্যে জানাতে হবে, এই বিষয়ে প্রাথমিকভাবে তারা কী পদক্ষেপ গ্রহণ করতে চলছে।
মেমোতে যে দেশগুলোর নাম রয়েছে- অ্যাঙ্গোলা, অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুদা, বেনিন, ভুটান, বুরকিনা ফাসো, কাবো ভার্দ, কম্বোডিয়া, ক্যামেরুন, ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো, জিবুতি, ডোমিনিকা, ইথিওপিয়া, মিশর, গাবন, গাম্বিয়া, ঘানা, আইভরি কোস্ট, কিরঘিজস্তান, লাইবেরিয়া, মালাওয়ি, মৌরিতানিয়া, নাইজার, নাইজেরিয়া, সেন্ট কিটস, নেভিস, সেন্ট লুসিয়া, সাও টম অ্যান্ড প্রিন্সিপ, সেনেগাল, সাউথ সুদান, সিরিয়া, তানজানিয়া, টোঙ্গা, টুভালু, উগান্ডা, ভানুয়াতু, জাম্বিয়া ও জিম্বাবুয়ে।
এরআগে ১২টি দেশের নাগরিকদের আমেরিকা প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন ট্রাম্প। সেগুলো ছিল আফগানিস্তান, ইরান, মিয়ানমার, চাদ, কঙ্গো, ইকুয়েটরিয়াল গিনি, ইরিত্রিয়া, হেটি, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়ামেন। এছাড়া আংশিক নিষেধাজ্ঞা দেয় আরও ৭টি দেশে। সেগুলো-ভেনেজুয়েলা, বুরুন্ডি,ম কিউবা, লাওস, সিরেয়া রিয়ন, টোগো ও তুর্কমেনিস্তান।
প্রসঙ্গত, প্রথম দফায় প্রেসিডেন্ট থাকাকালীন ইরান ও আফগানিস্তানসহ বেশ কয়েকটি দেমের নাগরিকদের আমেরিকা প্রবেশ নিষিদ্ধ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প।
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন বাহিনী মঙ্গলবার ফের ইরানের বিরুদ্ধে হামলা শুরু করেছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। মঙ্গলবার ১৬০০ জিএমটি থেকে এই হামলা শুরু হয়।সেন্টকম এক বিবৃতিতে জানিয় ...
আন্তর্জাতিক ডেস্ক: তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় নেপালে মৃতের সংখ্যা ১,০০০ ছাড়িয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১,০০৩ জনে দাঁড়িয়েছে। এখনও ...
আন্তর্জাতিক ডেস্ক: কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থা-এসসিওর ২৬তম শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে চীন, রাশিয়া ও ভারতের শীর্ষ নেতাদের বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ...
আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ আট মাস পর যুক্তরাষ্ট্রে আটক থাকা ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছবি প্রকাশ করা হয়েছে। গত জানুয়ারিতে তাকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পর এই প্রথম তার ছবি ...
সব মন্তব্য
No Comments