ডেস্ক রিপোর্ট: পৃথিবীর বাইরে প্রথমবারের মতো মঙ্গলগ্রহের বুকে অক্সিজেন তৈরি করে ইতিহাস গড়লেন বিজ্ঞানীরা। নাসার মার্স রোভার পারসিভারেন্সের সঙ্গে পাঠানো ‘মক্সি’ যন্ত্রের মাধ্যমে মঙ্গলের কার্বন-ডাই-অক্সাইড ভেঙে অক্সিজেন উৎপাদন সম্ভব হয়েছে।
২০২১ সালের ১৮ ফেব্রুয়ারি মঙ্গলের জেজেরো ক্রেটারে অবতরণ করে পারসিভারেন্স। এর সামনের দিকে ডান পাশে ১৭.১ কিলোগ্রাম ভরের ‘দ্য মার্স অক্সিজেন ইন-সিটু রিসোর্স ইউটিলাইজেশন এক্সপেরিমেন্ট’ বা মক্সি যন্ত্রটি লাগানো ছিল। মঙ্গলের বায়ুমণ্ডলের ৯৫ শতাংশই কার্বন ডাই-অক্সাইড। সেই গ্যাসকে কাজে লাগিয়ে অক্সিজেন বানানোই ছিল মক্সির মূল উদ্দেশ্য। ২০২১ সালের ২০ এপ্রিল প্রথমবারের মতো অক্সিজেন উৎপাদনের ঘোষণা দেয় নাসা। ফলে পৃথিবীর বাইরে প্রথম কোনো গ্রহে অক্সিজেন উৎপাদনের মাইলফলক অর্জন করে মানুষ।
শুরুতে মক্সি ঘণ্টায় ৬ গ্রাম করে অক্সিজেন তৈরি করে। মঙ্গলের দিন-রাত, গ্রীষ্ম-শীত—সব ঋতুতেই যন্ত্রটি সফলভাবে কাজ করেছে। পরে নাসা যন্ত্রটির সক্ষমতা বাড়ায়। ২০২৩ সালে চূড়ান্ত মিশনের সময় মক্সি থেকে ঘণ্টায় ১২ গ্রাম করে অক্সিজেন উৎপাদন হয়, যা বিজ্ঞানীদের নির্ধারিত লক্ষ্যের দ্বিগুণ।
কার্বন ডাই-অক্সাইড থেকে অক্সিজেন আলাদা করার প্রযুক্তি পৃথিবীতে নতুন না হলেও মঙ্গলের মতো বৈরী পরিবেশে তা সম্ভব কি না, সেটাই দেখতে চেয়েছিলেন বিজ্ঞানীরা। মক্সির এই সাফল্য ভবিষ্যতে মঙ্গলে মানুষ পাঠানোর ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে। নভোচারীদের শ্বাস নেওয়ার জন্য এবং রকেটের জ্বালানি হিসেবে অক্সিজেন দরকার। পৃথিবী থেকে বিপুল পরিমাণ অক্সিজেন বহন করা অসম্ভব। মঙ্গলেই অক্সিজেন তৈরি করা গেলে দীর্ঘ মেয়াদে সেখানে ঘাঁটি গড়া ও পৃথিবীতে ফেরার খরচ অনেক কমে যাবে।
মক্সির এই পরীক্ষা প্রমাণ করল, স্থানীয় সম্পদ ব্যবহার করে মঙ্গলে টিকে থাকার প্রযুক্তি এখন আর কল্পনা নয়। একদিন হয়তো মঙ্গলের বুকে গড়ে উঠবে মানব বসতি—সেই পথেই প্রথম ধাপ এই অক্সিজেন উৎপাদন।
আন্তর্জাতিক ডেস্ক: চিকিৎসাবিজ্ঞানে বিশেষ অবদানের জন্য ২০২৬ সালের নোবেল পুরস্কার জিতেছেন তিন বিজ্ঞানী। তারা হলেন মার্কিন বিজ্ঞানী কার্ল ডেইসেরোথ এবং জার্মানির দুই বিজ্ঞানী পিটার হেগেম্যান ও জর্জ ন্যাগে ...
ডেস্ক রিপোর্ট: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে তাদের নতুন সি-সিরিজ স্মার্টফোন উন্মোচন করতে চলেছে। অল-রাউন্ড ইউজেবিলিটি চান এমন ব্যবহারকারীদের জন্য, দীর্ঘমেয়াদী পাওয়ার, উ ...
ডেস্ক রিপোর্ট: স্মার্টফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়; পড়াশোনা, কাজ, বিনোদন, গেমিং থেকে শুরু করে প্রতিদিনের নানা প্রয়োজনের গুরুত্বপূর্ণ সঙ্গী। ফলে দীর্ঘ সময় স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে ব্যাটারি ব্ ...
স্টাফ রিপোর্টার:রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবার (১৫ আগস্ট) দুপুরে ইন্টারনেটের গতি কমে যাওয়ায় ভোগান্তিতে পড়েন ব্যবহারকারীরা। প্রায় আড়াই ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এ সময় দেশের আন্তর্জা ...
সব মন্তব্য
No Comments