জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি ও দ্রুত বিচারের দাবিতে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
সোমবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচি শেষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশে ধর্ষকদের কোনো ঠাঁই নাই। ধর্ষক যে দলেরই হোক আমরা তার কঠোর শাস্তি চাই। আমরা দেখাতে চাই শেখ হাসিনার বাংলায় অপরাধ করে কেউ পার পাবে না। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে ধর্ষণের ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত করা হোক। ধর্ষকদের কঠোর শাস্তি না হওয়া পর্যন্ত ছাত্রলীগ রাজপথে থাকবে।
তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের দাবি তারা যেন ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করেন। যাতে প্রতিটি শিক্ষার্থী যেন ক্যাম্পাসে নিরাপদে চলতে পারে।
এসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম অফিস: রাঙামাটিতে টানা ৫ দিনের ভারী বর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগের কারণে আজ বৃহস্পতিবার রাঙামাটি পার্বত্য জেলার সকল সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার ৮ জুল ...
ডেস্ক রিপোর্ট: ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)-এর ২০২৬ সালের বার্ষিক সমাবর্তন গতকাল মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর লে মেরিডিয়ান, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। সমাবর্তনে মোনাশ ইউনিভার্সিটি ফাউন্ডেশন ইয়ার (এ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে অনুষ্ঠিত ইতিহাস বিভাগের ২০তম সেমিস্টার ব্যাচের নবীনবর ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম। তিনি বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ভাইস ...
সব মন্তব্য
No Comments