মোংলা থেকে মো. নূর আলমঃ নাসা অ্যাপস চ্যালেঞ্জ ২০২১ বিশ্ব চ্যাম্পিয়ন ”টিম মহাকাশ” এর দলনেতা মোংলার মেধাবী তরুন প্রকৌশলী সুমিত চন্দকে মোংলা উপজেলা প্রশাসন, মোংলা নাগরিক সমাজ ও ব্রেভ ইয়ুথ গ্রুপ’র পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। ১১ আগস্ট বৃহস্পতিবার সকালে মোংলা উপজেলা নির্বাহি অফিসারের কার্য্যালয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোংলা নাগরিক সমাজ’র সভাপতি মো. নূর আলম শেখ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার সুমন্ত পোদ্দার, নাগরিক নেতা নাজমুল হক, ব্রেভ ইয়ুথ গ্রুপ’র মো. শাহ আলম, শেখ রাসেল, ফাতেমা জান্নাত, কবি আসমা আক্তার কাজল প্রমূখ। সংবর্ধনা অনুষ্ঠানে সুমিত চন্দকে বিভিন্ন উপহার ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এছাড়া সকাল সাড়ে ১১টায় মোংলা সরকারি কলেজ’র পক্ষ থেকেও সুমিত চন্দকে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কুবের চন্দ্র মন্ডল। এসময় বক্তৃতা করেন প্রভাষক আনোয়ার হোসেন, প্রভাষক মল্লিক অহিদুজ্জামান, ড. অসিত বসু, প্রভাষক শ্যামা প্রসাদ সেন, প্রভাষক বিশ্বজিৎ মন্ডল, প্রভাষক মাহবুবুর রহমান, প্রভাষক মনোজ কান্তি বিশ্বাস, প্রভাষক মমতাজ খানম, প্রভাষক সাহারা বেগম, প্রভাষক নিগার সুলতানা সুমী ও সংবর্ধিত তরুন সুমিত চন্দ। এসময় কলেজ’র পক্ষ থেকে সুমিতকে ক্রেস্ট প্রদান করা হয়।
উল্ল্যেখ্য মোংলার ছেলে কুয়েট’র ছাত্র সুমিত চন্দ’র নেতৃত্বে বাংলাদেশের ”টিম মহাকাশ” বিশ্বের ১৬২ দেশের ৪ হাজার ৫৩৪টি দলকে হারিয়ে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২১-এ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। ”টিম মহাকাশ’ এর দলনেতা সুমিত চন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মাস্টার্স করার জন্য টেক্সাস ইউনিভার্সিটির স্কলারশীপ নিয়ে ১২ আগস্ট যুক্তরাস্ট্রে যাচ্ছেন।
স্টাফ রিপোর্টার:রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবার (১৫ আগস্ট) দুপুরে ইন্টারনেটের গতি কমে যাওয়ায় ভোগান্তিতে পড়েন ব্যবহারকারীরা। প্রায় আড়াই ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এ সময় দেশের আন্তর্জা ...
ডেস্ক রিপোর্ট: মাইক্রো ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স অ্যান্ড সার্ভিসেস (মাইডাস)-এর সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে তরুণদের জন্য দুই বছর মেয়াদি দক্ষতা উন্নয়ন কর্মসূচি চালু করেছে মেটলাইফ ফাউন্ডেশ ...
স্টাফ রিপোর্টার: প্রযুক্তি ও তথ্যনিরাপত্তা পেশাজীবীদের আন্তর্জাতিক সংগঠন আইসাকা (ISACA) ঢাকা চ্যাপ্টারের ২০২৬–২০২৮ মেয়াদের বোর্ড অব ডিরেক্টরস নির্বাচন সম্প্রতি একটি বিশেষ সাধারণ সভার (Special General ...
স্টাফ রিপোর্টার: গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-তে আন্তর্জাতিক প্রযুক্তি উৎসব ‘অটোমেক ২.০’ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথ ...
সব মন্তব্য
No Comments