ডেস্ক রিপোর্ট: আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপ ঘিরে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ ক্যাম্পেইনের ঘোষণা দিয়েছে বৈশ্বিক এআই ডিভাইস ইকোসিস্টেম কোম্পানি অনার। ‘অনার ওয়ার্ল্ড কাপ ফেস্ট ২০২৬’ শীর্ষক এ ক্যাম্পেইনের আওতায় ম্যাচের ফল, গোলদাতা কিংবা ম্যান অব দ্য ম্যাচ নিয়ে সঠিক ভবিষ্যদ্বাণী করে স্মার্টফোন, ট্যাবলেটসহ নানা পুরস্কার জেতার সুযোগ থাকছে। আগামী ১১ জুন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে ক্যাম্পেইনটি শুরু হবে।
‘প্রেডিক্ট এভরি ম্যাচ, উইন এভরি মোমেন্ট’ স্লোগান এবং ‘#অনাররোডটুগ্লোরি’ হ্যাশট্যাগ নিয়ে আয়োজিত এ ক্যাম্পেইনে অংশ নিতে আগ্রহীদের অনার বাংলাদেশ ফেসবুক পেজ অনুসরণ করতে হবে এবং ক্যাম্পেইন সংক্রান্ত পোস্টটি নিজেদের টাইমলাইনে শেয়ার করতে হবে। এরপর তারা নিবন্ধনের জন্য অফিশিয়াল লিংক পাবেন। বিশ্বকাপের ১০৪টি ম্যাচজুড়ে অংশগ্রহণকারীদের ম্যাচের বিজয়ী দল, স্কোর, গোলদাতা এবং ম্যান অব দ্য ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করতে হবে। দ্রুত ও সঠিক ভবিষ্যদ্বাণীর ভিত্তিতে তারা পয়েন্ট অর্জন করবেন। এসব পয়েন্টের সকল তথ্য একটি লাইভ লিডারবোর্ডে থাকবে, যা প্রতি সোমবার হালনাগাদ করা হবে।
ক্যাম্পেইনে ম্যাচভিত্তিক, সাপ্তাহিক ও গ্র্যান্ড প্রাইজ- এই তিন ক্যাটাগরিতে পুরস্কারের ব্যবস্থা রয়েছে। সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী বিজয়ী পাবেন একটি অনার ফ্ল্যাগশিপ স্মার্টফোন, একটি গোল্ড কাপ ট্রফি এবং বিশেষ উপহার। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীরা পাবেন যথাক্রমে একটি অনার ট্যাবলেট ও একটি অনার ইয়ারবাড। এছাড়া ম্যাচ ও সাপ্তাহিক বিজয়ীদের জন্য থাকছে দলীয় জার্সি, প্রিমিয়াম ফুটবল, স্মার্টওয়াচ এবং অনার গিফট প্যাক। ক্যাম্পেইনের সমাপ্তি হবে একটি গ্র্যান্ড ফিনালের মাধ্যমে। সেখানে আয়োজিত গালা নাইটে সরাসরি ঘোষণা করা হবে বিজয়ীদের নাম।
ক্যাম্পেইন প্রসঙ্গে অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুও বলেন, ‘ফুটবল বাংলাদেশের মানুষের মধ্যে এক অনন্য ঐক্যের বন্ধন তৈরি করে। এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা সেই উচ্ছ্বাসকে আরও বাড়িয়ে তুলতে চাই। একই সঙ্গে সঠিক ভবিষ্যদ্বাণী করা ফুটবলপ্রেমীদের অত্যাধুনিক প্রযুক্তিপণ্য দিয়ে পুরস্কৃত করতে চাই।’
ক্যাম্পেইন চলাকালে অনার ৬০০ সিরিজ, ৪০০ সিরিজ ও এক্স৯ডি স্মার্টফোনের সঙ্গে বিনা মূল্যে টফি সাবস্ক্রিপশন দেবে অনার। ফলে গ্রাহকেরা বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি উপভোগ করতে পারবেন।
আন্তর্জাতিক ডেস্ক: চিকিৎসাবিজ্ঞানে বিশেষ অবদানের জন্য ২০২৬ সালের নোবেল পুরস্কার জিতেছেন তিন বিজ্ঞানী। তারা হলেন মার্কিন বিজ্ঞানী কার্ল ডেইসেরোথ এবং জার্মানির দুই বিজ্ঞানী পিটার হেগেম্যান ও জর্জ ন্যাগে ...
ডেস্ক রিপোর্ট: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে তাদের নতুন সি-সিরিজ স্মার্টফোন উন্মোচন করতে চলেছে। অল-রাউন্ড ইউজেবিলিটি চান এমন ব্যবহারকারীদের জন্য, দীর্ঘমেয়াদী পাওয়ার, উ ...
ডেস্ক রিপোর্ট: স্মার্টফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়; পড়াশোনা, কাজ, বিনোদন, গেমিং থেকে শুরু করে প্রতিদিনের নানা প্রয়োজনের গুরুত্বপূর্ণ সঙ্গী। ফলে দীর্ঘ সময় স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে ব্যাটারি ব্ ...
স্টাফ রিপোর্টার:রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবার (১৫ আগস্ট) দুপুরে ইন্টারনেটের গতি কমে যাওয়ায় ভোগান্তিতে পড়েন ব্যবহারকারীরা। প্রায় আড়াই ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এ সময় দেশের আন্তর্জা ...
সব মন্তব্য
No Comments