ডেস্ক রিপোর্ট: আগামী ১৪ ডিসেম্বর ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হতে যাচ্ছে অপো’র চতুর্থ বাৎসরিক টেক ইভেন্ট ‘ইনো ডে ২০২২’। ‘এমপাওয়ারিং এ বেটার ফিউচার’ থিমের সাথে অপো উদার মনোভাব (ওপেননেস) ও অন্তর্ভুক্তি (ইনক্লুসিভিটি) দ্বারা অনুপ্রাণিত হয়ে নতুন প্রযুক্তিগত উদ্ভাবন প্রদর্শন করবে এবং আরও স্মার্ট অভিজ্ঞতা ও কানেক্টেড পৃথিবী তৈরি করার মাধ্যমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে কাজ করে যাবে।
অপো’র সিগনেচার বাৎসরিক ইভেন্ট অপো ইনো ডে। এই ইভেন্টে আগের বছরের অর্জন ও আগামী দিনের প্রযুক্তি বিষয়ে আলোকপাত করা হবে। এ বছরের ইভেন্টে অপো’র চারটি স্মার্ট উদ্যোগের (স্মার্ট এনটারটেইনমেন্ট, স্মার্ট প্রোডাক্টিভিটি, স্মার্ট হেলথ ও স্মার্ট লার্নিং) আওতায় নতুন উদ্ভাবনগুলো সম্পর্কে ধারণা দেয়া হবে। সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার মাধ্যমে সকলের জীবনমান উন্নত করার জন্য অপো কীভাবে কাজ করছে তা দেখার সুযোগ নিয়ে এসেছে অপো। এজন্য ইভেন্টটিতে সাধারণ মানুষরা অংশগ্রহণ করতে পারবেন।
অতিথিরা ১৪ ডিসেম্বর চীনা স্ট্যান্ডার্ড সময় (সিএসটি) বিকেল ৪টায় (ইউটিসি +৮) অপো’র অফিসিয়াল সাইট থেকে অনলাইনে এই ইভেন্টে অংশগ্রহণ করতে পারবেন।
২০১৯ সালে অপো ইনো ডে প্রথম অনুষ্ঠিত হয়, যেখানে অপো’র ফাইভজি সিপিই ও ওয়াচ সিরিজ উন্মোচন করা হয়। ইনো ডে ২০২২-এ যুগান্তকারী রোলেবল কনসেপ্ট ফোন প্রদর্শন করে অপো। গত বছরের ইভেন্টে অপো এর নতুন ব্র্যান্ড প্রপোজিশন (মূলমন্ত্র) ‘ইন্সপিরেশন এহেড’ ঘোষণা করে এবং এই ব্রান্ডের নিজস্ব উদ্ভাবন - ইমেজিং এনপিইউ ও ম্যারিসিলিকন এক্স ও প্রথম ফোল্ডেবল ফোন অপো ফাইন্ড উন্মোচন করে।
স্টাফ রিপোর্টার:রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবার (১৫ আগস্ট) দুপুরে ইন্টারনেটের গতি কমে যাওয়ায় ভোগান্তিতে পড়েন ব্যবহারকারীরা। প্রায় আড়াই ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এ সময় দেশের আন্তর্জা ...
ডেস্ক রিপোর্ট: মাইক্রো ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স অ্যান্ড সার্ভিসেস (মাইডাস)-এর সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে তরুণদের জন্য দুই বছর মেয়াদি দক্ষতা উন্নয়ন কর্মসূচি চালু করেছে মেটলাইফ ফাউন্ডেশ ...
স্টাফ রিপোর্টার: প্রযুক্তি ও তথ্যনিরাপত্তা পেশাজীবীদের আন্তর্জাতিক সংগঠন আইসাকা (ISACA) ঢাকা চ্যাপ্টারের ২০২৬–২০২৮ মেয়াদের বোর্ড অব ডিরেক্টরস নির্বাচন সম্প্রতি একটি বিশেষ সাধারণ সভার (Special General ...
স্টাফ রিপোর্টার: গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-তে আন্তর্জাতিক প্রযুক্তি উৎসব ‘অটোমেক ২.০’ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথ ...
সব মন্তব্য
No Comments