জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশন ঢাকা জেলার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ভূগোল ও পরিবেশ বিভাগ ৩য় ব্যাচের আলহাজ্ব শাহাবদ্দিন, সাধারণ সম্পাদক হিসেবে ইতিহাস বিভাগ ১৫ ব্যাচের মো. জাহাঙ্গীর আলম নির্বাচিত হয়েছেন।
শনিবার (৯ ডিসেম্বর) বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে এ কমিটি ঘোষিত হয়। এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে ইতিহাস বিভাগ ২৪ ব্যাচের মোহাম্মদ আশরাফুল আলম খান নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত সদস্যরা বলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশন ঢাকা জেলা সবসময় সকল জাবিয়ানদের পাশে থাকবে। বিশ্ববিদ্যালয়ের যে কোন গঠনমূলক কাজে পাশে থাকার অঙ্গীকারবদ্ধ । ঢাকা জেলার সকল জাবিয়ানদের সাথে নিয়ে একটি শক্তিশালী এসোসিয়েশন গঠন করার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।
উল্লেখ্য, জাবি শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধান ও গরীব মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো সহ সকল কাজে সহয়তা করে থাকে বিশ্ববিদ্যালয়ের এ্যালামনাই এসোসিয়েশনগুলো।
স্টাফ রিপোর্টার: প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন ও কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়নে কারিকুলাম, শিক্ষক, মনিটরিং, অবকাঠামো ও প্রযুক্তি - এই পাঁচটি বিষয়কে অগ্রাধিকার দিয়ে সমন্বিতভাবে কাজ করতে হবে বলে জানি ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজধানীর মাতুয়াইলের একটি গ্যারেজে অগ্নিকাণ্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের যাতায়াতে ব্যবহৃত ‘নোঙর’ বাসসহ দুটি বাস পুড়ে গেছে। রোববার (১৮ অক্টোবর) বেলা পৌনে ১ ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল করানোর মধ্যে সীমাবদ্ধ না রেখে, তাদের একজন ভালো ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামে ...
সব মন্তব্য
No Comments