কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,।। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মৎস্য বন্দর মহিপুরে আড়াই কেজি ওজনের এক ইলিশ বিক্রি হয়েছে ১৪ হাজার টাকায়। বৃহস্পতিবার সকালে বন্দরের ফয়সাল ফিসে নিলামের মাধ্যমে এ মাছটি বিক্রি করা হয়। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে শহিদ মাঝি নামের এক জেলে জালে অন্যান্য মাছের সাথে এই বড় ইলিশটি ধরা পড়ে।
ফয়সাল ফিসের স্বত্বাধিকারী মো.মেহেদী ফয়সাল জানান, বড় সাইজের ইলিশ সচারাচর পাওয়া যায় না। মাছটি খোলা বাজারে উন্মুক্ত ডাকের মাধ্যমে ৫ হাজার ৬০০ টাকা দরে এক মৎস্য ব্যবসায়ী ১৪ হাজার টাকা ক্রয় করেছেন। তিনি আরও জানান, সাগরে বড় ইলিশের সংখ্যা খুবই কম। খুব একটা বেশি মাছও পাচ্ছেনা জেলেরা। এমন সাইজের দু’একটা মাছ পেলে জেলেরা অনেক খুশি হয়।
মৎস্য ব্যবসায়ি ইশতিয়াক বলেন, অন্যান্য মাছের সাথে ইলিশটি ঢাকায় পাঠানোর জন্য প্রস্তুত করা হচ্ছে। আশাকরি ভাল দাম পাবো।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বড় সাইজের ইলিশ মূলত জেলেদের জন্য সুখবর বয়ে আনে। গভীর সমুদ্রের জেলেদের পাশাপাশি উপক‚লের জেলেরাও এখন বড় ইলিশ পাচ্ছে।
স্টাফ রিপোর্টার: হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল সীমিত থাকায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে ফোর্স মেজরের মেয়াদ বাড়িয়েছে কাতারএনার্জি। এর ফলে বাংলাদেশ, পাকিস্তান ও ইতালিসহ ইউরোপীয় ও এশী ...
স্টাফ রিপোর্টার: পরিচ্ছন্ন নগর গড়তে নাগরিকদের সম্পৃক্ততা বৃদ্ধি, বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রায় সহায়তা দেওয়ার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ও বিদ্যানন্ ...
ডেস্ক রিপোর্ট: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো দেশজুড়ে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থীকে ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিয়েছে। তরুণদের উদ্ভাবন ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং এর সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় ...
সব মন্তব্য
No Comments