বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যুব রেড ক্রিসেন্ট (আরসিওয়াই)-এর যৌথ উদ্যোগে মৌলিক ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আজ ১৪ ফেব্রুয়ারি ২০২৫ শুক্রবার অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মশালার উদ্বোধন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ, মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ তানভীর রহমান, এডুকেশনাল এন্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাফিজা ফেরদৌসি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ইয়থ এন্ড ভলান্টিয়ার শাখার পরিচালক ইমাম জাফর সিকদার ও উপ-পরিচালক মুনতাসীর মাহমুদ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ মানবিকমূল্যবোধ ধারণ করে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে মানবসেবায় নিয়োজিত হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মানবসেবায় শিক্ষার্থীদের অনন্য নজির স্থাপন করতে হবে। দুর্যোগ মোকাবিলায় দক্ষতা অর্জনের উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, মানবকল্যাণ ও মানবসেবার মাধ্যমেই সমাজের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ ও সম্পৃক্ততা গড়ে তুলতে হবে। স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন বাঁধনের সঙ্গে সম্পৃক্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রক্ত দিয়ে অনেক মুমূর্ষু রোগীকে বাঁচতে সহায়তা করছে। রেড ক্রিসেন্টের সঙ্গে সম্পৃক্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একইভাবে মানবতার কল্যাণে কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
কর্মশালায় দু’টি সেশনে প্রাথমিক চিকিৎসার প্রাথমিক ধারণা, শ্বাস প্রশ্বাসে বাধা, ফুসফুস ও হৃৎপিন্ডের পুনঃসঞ্চালন প্রক্রিয়া, শক ও তার প্রতিকার, রক্তপাত ও তার ব্যবস্থাপনা, ক্ষত ও ক্ষতের ব্যবস্থাপনা, বিষক্রিয়া ও কামড়, ফিট, মূর্ছা যাওয়া ও জ্ঞান হারানো, হাড় ভাঙ্গা ও অনড়করণ, পোড়া ও তার ব্যবস্থাপনা, আহত ও অসুস্থ ব্যক্তি পরিবহণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্ধ-শতাধিক শিক্ষার্থী এই কর্মশালায় অংশগ্রহণ করছেন।
চট্টগ্রাম অফিস: টানা ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন সব জেলার বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড ...
চট্টগ্রাম অফিস: বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম ও রাঙামাটি জেলার আগামীকাল বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে।মঙ্গলবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: নানা আয়োজন-অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এবার দিবসের প্রতিপাদ্য ছিল ‘শিক্ষা-গবেষণা ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় রাজ ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: কয়েন দিয়ে দ্রুততম সময়ে টাওয়ার বানিয়ে নাম লিখিয়েছিলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে। পরের বার চপস্টিক দিয়ে ভাত খাওয়ার রেকর্ডও যায় তার দখলে। এবার কাগজ দিয়ে দ্রুততম সময়ে স্নো-ফ্ ...
সব মন্তব্য
No Comments