গোবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (GSTU) শিক্ষার্থীদের সংগঠন Animal Welfare Team-এর আয়োজনে ক্যাম্পাসে সফলভাবে অনুষ্ঠিত হলো দ্বিতীয় “ফ্রি র্যাবিস ভ্যাকসিনেশন ক্যাম্পেইন ২০২৫”।
সকাল থেকেই পুরো ক্যাম্পাস জুড়ে ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ। ভেটেরিনারি বিভাগের ছাত্রছাত্রী, অ্যালামনাই ও স্বেচ্ছাসেবকদের যৌথ প্রচেষ্টা ক্যাম্পাসে তৈরি করে এক অনুপ্রেরণামূলক আবহ।
প্রোগ্রামে উপস্থিত ছিলেন এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন ফ্যাকাল্টির ডিন ড. মাহবুব হাসান এবং উত্তর বিভাগের চেয়ারম্যান ড. এস এম আহসান। তাঁদের উপস্থিতি উদ্যোগটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।
ক্যাম্পেইনের আওতায় ক্যাম্পাসের ১৮টি কুকুর ও বিড়ালকে বিনামূল্যে রেবিস টিকা প্রদান করা হয়। আয়োজকদের মতে, এ কার্যক্রম রেবিসের ঝুঁকি কমিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে আরও নিরাপদ করে তুলবে।
এছাড়া হলগুলোতে প্রাথমিকভাবে ক্যাট হাউজ স্থাপন করা হয়েছে, যা ভবিষ্যতে আরও বড় পরিসরে সম্প্রসারিত হবে বলে Animal Welfare Team জানায়।
এই সফল আয়োজনের পেছনে উপদেষ্টা, অ্যালামনাই এবং নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবকদের অবদানের কথা উল্লেখ করে আয়োজকরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এ প্রসঙ্গে টিম সদস্য অর্পিতা বলেন— “এই ক্যাম্পেইন শুধু টিকাদান নয়, এটি মানবিকতা, সহমর্মিতা ও দায়িত্ববোধের বাস্তব প্রয়োগ। আমরা বিশ্বাস করি—ছোট উদ্যোগও বড় পরিবর্তনের পথ দেখাতে পারে।”
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: নানা আয়োজন-অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এবার দিবসের প্রতিপাদ্য ছিল ‘শিক্ষা-গবেষণা ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় রাজ ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: কয়েন দিয়ে দ্রুততম সময়ে টাওয়ার বানিয়ে নাম লিখিয়েছিলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে। পরের বার চপস্টিক দিয়ে ভাত খাওয়ার রেকর্ডও যায় তার দখলে। এবার কাগজ দিয়ে দ্রুততম সময়ে স্নো-ফ্ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, চিকিৎসা ও পুনর্বাসন সেবায় আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ এবং এ খাতে গবেষণা ও উদ্ভাবনকে এগিয়ে নিতে প্রয়াস ইনস্টিটিউট অব স্পেশাল এডুকে ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: স্বল্প ও মধ্যম আয়ের দেশগুলোর (LMICs) জন্য সাশ্রয়ী, সহজলভ্য ও টেকসই স্বাস্থ্যপ্রযুক্তি উদ্ভাবন ও প্রয়োগ নিয়ে ‘International Conference on Appropriate Technology for Healthcare ...
সব মন্তব্য
No Comments