বোরহান উদ্দীন রব্বানী : আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্মদিন। বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে পালন করা হয় প্রতিবছর। ১৯৭১ সালের এই দিনে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। দীর্ঘ ৫২ বছরের গৌরব ও ঐতিহ্যের দীর্ঘ যাত্রার পর সংস্কৃতির রাজধানী হিসেবে পরিচিত জাবি ৫৩ বছরে পা দিল। এই দীর্ঘ যাত্রায় প্রতিষ্ঠানটির রয়েছে গৌরবময় ইতিহাস এবং সাফল্যের স্বাক্ষর।
প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব স্বর্গ হিসেবে পরিচিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় । শীতের মৌসুমে এখানকার স্বচ্ছ পানির লেকে নানা ধরনের অতিথি পাখির সমাগম ঘটে। লেকগুলোতে ফুটে থাকা লাল জাফরানের বুকে অতিথি পাখির কিচিরমিচির শিক্ষক-শিক্ষার্থী ও দর্শনার্থীদের মুগ্ধ করে। এছাড়া প্রজাপতি সংরক্ষণ ও প্রজননের জন্য রয়েছে 'বাটারফ্লাই পার্ক'। প্রতি বছর প্রজাপতি মেলা অনুষ্ঠিত হয় প্রজাপতি সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বাড়াতে। বিজ্ঞান গবেষণার জন্য রয়েছে দেশের অন্যতম ওয়াজেদ মিয়া গবেষণা কেন্দ্র।
প্রতিবছর বিশ্ববিদ্যালয় প্রশাসন দিনটিকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়। এ বছরও দিনটিকে নানা বর্ণিল আয়োজনের মাধ্যমে পালন করা হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল করানোর মধ্যে সীমাবদ্ধ না রেখে, তাদের একজন ভালো ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামে ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে গতকাল মঙ্গলবার রাত ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ সুপার ও জেলা প্রশাসনের সহায়তায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ক্ ...
সব মন্তব্য
No Comments