স্টাফ রিপোর্টার: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে তাদের বিরুদ্ধে ৪২টি মামলা দায়ের করা হয়েছে।
ঢাকা, ১২ অক্টোবর ২০২৬ - ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ আকতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩২ জন, লালবাগ বিভাগ ৫৮ জন, ওয়ারী বিভাগ ৫৭ জন, মতিঝিল বিভাগ ৪৬ জন, তেজগাঁও বিভাগ ৮১ জন, মিরপুর বিভাগ ১১৪ জন, গুলশান বিভাগ ৩০ জন, উত্তরা বিভাগ ৪৫ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ১ জনকে গ্রেফতার করেছে।
অভিযানকালে গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ৫ কেজি গাঁজা, ৩ গ্রাম হেরোইন, ১০ হাজার ৮৭২ পিস ইয়াবা, ২টি মোবাইলফোন ও নগদ ৩ হাজার ৫২০ টাকা উদ্ধার করা হয়।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুর থানাধীন আসাদগেট সংলগ্ন সেন্ট ক্রিস্টিনা ক্যাথলিক চার্চের আলোচিত ৭০ কেজি ওজনের ঘণ্টা চুরি মামলার মূলহোতাসহ ৪ আসামিকে গ্রেফতার করেছে এসআরবি-২।গত ১ অক্টোবর ২০২৬ তার ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি নষ্ট ও বিকৃত করার চেষ্টা, উসকানিমূলক বক্তব্য এবং ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের চেষ্টা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় আটক চারজনকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২৪৪৬টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। শনিবার ১০ অক্টোবর দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় এই অভিযান পর ...
সব মন্তব্য
No Comments