নূর ই আলম, ইবি প্রতিনিধি।। বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্র রাজনীতি চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ। এর আগে কেন্দ্রীয় ছাত্রলীগ কর্তৃক দেশব্যাপী সকল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগকে মানববন্ধন করার নির্দেশ দেয়া হয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে।
তারই অংশ হিসেবে মঙ্গলবার (২মার্চ) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যূরালের পাদদেশে এই মানববন্ধন কর্মসূচি পালন করে সংগঠনটি। এসময় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত এবং সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে সহ-সভাপতি তন্ময় সাহা টনি এবং যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সহ প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ হোসেন রাহিম রাব্বির আবাসিক হলের যে সিট বাতিল করে, বুয়েট প্রশাসন কতৃক স্বাধীনতা দিবসে ফুল দেয়ায় বাধা প্রদান করে তার প্রতিবাদ এবং নিন্দা জানিয়ে সারা বাংলাদেশের ছাত্রসমাজ আজ জেগে উঠেছে। তারই প্রতিবাদে আজকে আমরা এই মানববন্ধন কর্মসূচি পালন করছি। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগের ১৭ হাজার নেতাকর্মী শহীদ হয়েছিলো। সেই ছাত্ররাজনীতিকে গলাচিপে হত্যা করার জন্য বুয়েট প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছিলো। আপনারা জানেন মহামান্য হাইকোর্ট বুয়েট প্রশাসনের এই নোংরা সিদ্ধান্ত বাতিল করে ছাত্ররাজনীতির নতুন দিক উন্মোচন করেছে।
তিনি আরও বলেন, আমরা চাই একটি প্রতিষ্ঠানে নিয়মতান্ত্রিকভাবে ছাত্ররাজনীতি চালু থাকবে। তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করবে এবং ক্যাম্পাসে শিক্ষার্থীদের ন্যায্য দাবী আদায়ে পাশে থাকবে। দেশসেরা প্রতিষ্ঠান বুয়েটে যদি এই ছাত্ররাজনীতি তথা যারা মুক্তিযুদ্ধের ধারক এবং বাহক তাদের চর্চা না থাকে তবে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠবে। আমরা দেখতে পাই যে গত চার বছরে ছাত্ররাজনীতি না থাকায় দেয়ালে দেয়ালে ‘কিউ আর কোড’ ব্যবহার করে মৌলবাদী গোষ্ঠী নানা জিহাদের ডাক দিয়ে যাচ্ছে। এই ছাত্ররাজনীতি না থাকায় কেন্দ্রীয় শিবিরের সভাপতি জন্ম নিয়েছে এই বুয়েট থেকে। আমরা চাইনা এই ধারাবাহিকতা বজায় থেকে কালোছায়া মাথাচাড়া দিয়ে উঠুক। আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের প্রত্যাশা থাকবে কেন্দ্রীয় ছাত্রলীগ যেনো দ্রুত বুয়েটে ছাত্রলীগের কমিটি দেয়ার মাধ্যমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু মিছিল অব্যাহত থাকুক।
স্টাফ রিপোর্টার: প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন ও কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়নে কারিকুলাম, শিক্ষক, মনিটরিং, অবকাঠামো ও প্রযুক্তি - এই পাঁচটি বিষয়কে অগ্রাধিকার দিয়ে সমন্বিতভাবে কাজ করতে হবে বলে জানি ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজধানীর মাতুয়াইলের একটি গ্যারেজে অগ্নিকাণ্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের যাতায়াতে ব্যবহৃত ‘নোঙর’ বাসসহ দুটি বাস পুড়ে গেছে। রোববার (১৮ অক্টোবর) বেলা পৌনে ১ ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল করানোর মধ্যে সীমাবদ্ধ না রেখে, তাদের একজন ভালো ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামে ...
সব মন্তব্য
No Comments