স্টাফ রিপোর্টার: জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (জেবিএবি)-এর দ্বিবার্ষিক সম্মেলন ও নির্বাচন আজ ১৫ আগস্ট (শনিবার) অনুষ্ঠিত হবে। রাজধানীর কাকরাইলে ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে সংগঠনের সদস্যদের মধ্যে ইতোমধ্যে উৎসাহ-উদ্দীপনা ও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
নির্বাচন পরিচালনা কমিশনের প্রকাশিত চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী, এবারের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সোনালী ব্যাংক পিএলসির মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক ও প্রাইম ব্যাংক পিএলসির লায়ন আলতামাসুল ইসলাম আকন্দ ইকবাল। তাদের ব্যালট নম্বর যথাক্রমে ১০০১ ও ১০০২।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সোনালী ব্যাংক পিএলসির এ কে এম মাকসুদুর রহমান চৌধুরী এবং জনতা ব্যাংক পিএলসির শাহ জাহান। তাদের ব্যালট নম্বর যথাক্রমে ২০০১ ও ২০০২।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার এবং অভিযোগ-আপত্তি সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। সভাপতি পদে একজন প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করায় শেষ পর্যন্ত এ পদে দুইজন প্রতিদ্বন্দ্বী রয়েছেন।
নির্বাচন সুষ্ঠু ও নিয়মতান্ত্রিকভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কমিশনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন সোনালী ব্যাংকের ডিজিএম মোহাম্মদ আসলাম হোসেন। তার সঙ্গে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে এনআরবিসি ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক ও সোনালী ব্যাংকের কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রার্থী ও সংশ্লিষ্ট সদস্যদের নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে নির্ধারিত নিয়ম ও বিধি অনুসরণ করে ভোটগ্রহণ ও নির্বাচন পরিচালনার কথা জানানো হয়েছে।
আজকের ভোটে জেবিএবির দুই গুরুত্বপূর্ণ পদ—সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করবেন ভোটাররা। চার প্রার্থীর সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় এবারের নির্বাচন তাই সংগঠনের নেতৃত্ব নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণার মধ্য দিয়ে জানা যাবে, আগামী দুই বছরের জন্য জেবিএবির নেতৃত্বে কারা আসছেন। সংগঠনের সদস্যদের মধ্যে নির্বাচনের ফলাফল নিয়ে ইতোমধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এর ১৪ আগস্টের বিজ্ঞপ্তিতে নতুন মূল্যতালিকা প্রকাশ করা হয়েছে। এতে ভ্যাটসহ ২২ ক্যারেট হলমার্ককৃত স্বর্ণের ...
স্টাফ রিপোর্টার: বড় ধরনের ধাক্কা কাটিয়ে দেশের প্রবাসী আয়ে আবারও গতি ফিরেছে। চলতি আগস্ট মাসের প্রথম ১১ দিনেই প্রবাসীরা বৈধ পথে দেশে পাঠিয়েছেন ১৩৮ কোটি ৯০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ ...
স্টাফ রিপোর্টার: বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যক্রম জোরদারে দেশের শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বি ...
স্টাফ রিপোর্টার: জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী ব্যাংকারদের সংগঠন জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (জেবিএবি)-এর নির্বাচনকে ঘিরে ব্যাংকারদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। আগামী ১৫ আগস্ট রাজধ ...
সব মন্তব্য
No Comments