স্টাফ রিপোর্টার: ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২ জুলাই থেকে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে একযোগে এই পরীক্ষা শুরু হবে।
ঢাকা, রাজশাহী, যশোর, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা নির্ধারিত তারিখে পরীক্ষায় অংশ নেবে। প্রথম দিন সকালবেলায় অনুষ্ঠিত হবে আবশ্যিক বাংলা প্রথম পত্র।
প্রকাশিত রুটিন অনুযায়ী, ৪ জুলাই বাংলা দ্বিতীয় পত্র, ৬ জুলাই ইংরেজি প্রথম পত্র, ৮ জুলাই ইংরেজি দ্বিতীয় পত্র এবং ১১ জুলাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ১৩ থেকে ১৮ জুলাইয়ের মধ্যে পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান, যুক্তিবিদ্যা ও ভূগোলের প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা নেওয়া হবে।
১৯ জুলাই রসায়ন, ইসলামের ইতিহাস ও বিশ্বসভ্যতা এবং ইতিহাস প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব বিষয়ের দ্বিতীয় পত্রের পরীক্ষা নির্ধারিত হয়েছে ২২ জুলাই। মাসের শেষভাগে অর্থনীতি, পৌরনীতি, জীববিজ্ঞান এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে।
এছাড়া ৩০ জুলাই ও ১ আগস্ট মনোবিজ্ঞান, কৃষিশিক্ষা এবং চারু ও কারুকলা বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। ২ আগস্ট উচ্চতর গণিত ও ইসলাম শিক্ষা প্রথম পত্র এবং ৪ আগস্ট এসব বিষয়ের দ্বিতীয় পত্র অনুষ্ঠিত হবে। তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ৮ আগস্ট, ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা, সমাজবিজ্ঞান এবং সমাজকর্ম বিষয়ের মাধ্যমে।
শিক্ষা বোর্ড জানিয়েছে, ১৫ আগস্টের মধ্যে সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করে অনলাইনে নম্বর জমা দিতে হবে।
পরীক্ষা সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হয়ে আসনে বসতে হবে। প্রতিটি পরীক্ষায় প্রথমে বহুনির্বাচনী (এমসিকিউ) এবং পরে সৃজনশীল (সিকিউ) অংশ অনুষ্ঠিত হবে, যার মধ্যে কোনো বিরতি থাকবে না। ১০০ নম্বরের পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে ৩ ঘণ্টা।
এছাড়া সাধারণ বৈজ্ঞানিক ক্যালকুলেটর ব্যবহার করা গেলেও প্রোগ্রামিং ক্যালকুলেটর বা মোবাইল ফোন বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। প্রতিটি বিষয়ে তত্ত্বীয়, বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে আলাদাভাবে পাস করা বাধ্যতামূলক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: নানা আয়োজন-অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এবার দিবসের প্রতিপাদ্য ছিল ‘শিক্ষা-গবেষণা ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় রাজ ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: কয়েন দিয়ে দ্রুততম সময়ে টাওয়ার বানিয়ে নাম লিখিয়েছিলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে। পরের বার চপস্টিক দিয়ে ভাত খাওয়ার রেকর্ডও যায় তার দখলে। এবার কাগজ দিয়ে দ্রুততম সময়ে স্নো-ফ্ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, চিকিৎসা ও পুনর্বাসন সেবায় আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ এবং এ খাতে গবেষণা ও উদ্ভাবনকে এগিয়ে নিতে প্রয়াস ইনস্টিটিউট অব স্পেশাল এডুকে ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: স্বল্প ও মধ্যম আয়ের দেশগুলোর (LMICs) জন্য সাশ্রয়ী, সহজলভ্য ও টেকসই স্বাস্থ্যপ্রযুক্তি উদ্ভাবন ও প্রয়োগ নিয়ে ‘International Conference on Appropriate Technology for Healthcare ...
সব মন্তব্য
No Comments