বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) “ফান্ডিং অপরচুনিটিস ইন রিসার্চ অ্যান্ড ইনোভেশন” - শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বুয়েটের ইসিই ভবনের রাইজ সেমিনার কক্ষে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (RISE) কর্তৃক আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (রাইজ)-এর পরিচালক অধ্যাপক ড. মুহম্মদ আনিসুজ্জামান তালুকদার। সমেনিারে বুয়েটের ডিনবৃন্দ, বিভিন্ন পরিদপ্তরের পরিচালকবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, এবং শক্ষিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সেমিনারে “Funding opportunities in environmental and climate change research” - বিষয়ে নিবন্ধ উপস্থাপন করেন বুয়েটের পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মাসফিকুস সালেহীন। “Funding opportunities in energy, sustainability, and SDG research” - বিষয়ে নিবন্ধ উপস্থাপন করেন বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. কৌনিশ কীর্ত্তানীয়া। “Funding opportunities from government initiatives” - বিষয়ে নিবন্ধ উপস্থাপন করেন এনহ্যান্সিং ডিজিটাল গর্ভনমন্টে অ্যান্ড ইকোনমি (EDGE) প্রজেক্টের প্রকল্প পরিচালক মো. শাখাওয়াত হোসেন এবং Ges Funding opportunities from development partners”- বিষয়ে নিবন্ধ উপস্থাপন করেন বিশ্ব ব্যাংকের সিনিয়র প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট হোসনা ফেরদৌস সুমি।
সেমিনারে বক্তারা, সরকার ও দশেী-বদিশেী ডেভেলপমেন্ট পার্টনার থেকে কিভাবে ফেলোশিপ, গবেষণা, এবং ইনোভেশন খাতে অনুদান পাওয়া সম্ভব, সিেবষয়ে আলোচনা করেন । সরকার, প্রাইভেট সেক্টর, ইন্ডাস্ট্রি, এবং ডেভেলপমেন্ট পার্টনারদরে গবেষণাখাতে একযোগে একাডেমিয়ার সাথে কাজ করার প্রয়োজনীয়তা এবং প্রতবিন্ধকতা বষিয়ে আলোচনা হয়। এছাড়া দশেরে প্রয়োজন অনুযায়ী গবেষণা প্রোপোজাল তৈরি এবং দশেীয় ও আন্তর্জাতিক অনুদান নিয়ে দেশের সমস্যা সমাধানে উদ্ভাবনমূলক গবেষণা করার আহ্বান জানানো হয়।
চট্টগ্রাম অফিস: রাঙামাটিতে টানা ৫ দিনের ভারী বর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগের কারণে আজ বৃহস্পতিবার রাঙামাটি পার্বত্য জেলার সকল সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার ৮ জুল ...
ডেস্ক রিপোর্ট: ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)-এর ২০২৬ সালের বার্ষিক সমাবর্তন গতকাল মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর লে মেরিডিয়ান, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। সমাবর্তনে মোনাশ ইউনিভার্সিটি ফাউন্ডেশন ইয়ার (এ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে অনুষ্ঠিত ইতিহাস বিভাগের ২০তম সেমিস্টার ব্যাচের নবীনবর ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম। তিনি বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ভাইস ...
সব মন্তব্য
No Comments