বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) পোষ্য কোটায় ভর্তি স্থগিত করেছে প্রশাসন।
শনিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক আখতার হোেসন মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিরাজমান অস্থিতিশীল পরিস্থতির কারণে প্রতিষ্ঠানিক সুবিধা নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম স্থগিত ঘােষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় সার্বিকজ পরিস্থিতিতে আজ রবিবার জরুরি সিন্ডিকেট সভা আহবান করা হয়েছে।
এরআগে, পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে আন্দোলন শুরু করেন কিছু শিক্ষার্থী। কোটা বাতিলের দাবিতে গত বৃহস্পতিবার রাত থেকে আমরণ অনশনে নামেন ৭-৮ জন শিক্ষার্থী। এদের মধ্যে দুজন অসুস্থ হয়ে পড়েন।
প্রশাসনের নির্বিকার মেনে নিতে না পেরে শনিবার উপ-উপচার্য, রেজিস্ট্রার, প্রক্টর ও জনসংযোগ প্রশাসনসহ অনেককে আন্দোলনকারাী অবরুদ্ধ করে রাখেন। এক পর্যায় শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের হাতাহাতি হয়। এতে উপ-উপচার্য, রেজিস্ট্রারসহ কয়েকজন আহত হন।
এরপর উপ-উপচার্য, রেজিস্ট্রার, প্রক্টর ও জনসংযোগ প্রশাসন ঘটনাস্থল থেকে চলে গেলে আন্দোলনকারী শিক্ষার্থীরা অবরুদ্ধ করেন। এসময় কয়েকটি কক্ষের দরজা-জানালা ভাংচূড় করেন শিক্ষঅর্থীরা।
পরে রাত ১০টার দিকে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আব্দুল আলীম রবিবার (২১ সেপ্টেম্বর) থেকে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের র্পুদিবস কর্মবিরতি ঘোষণা করেন।
এ ষোষণায় সঙ্গে সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীরা ফুঁসে ওঠেন। মধ্যরাতে একযোগে ১৭ হল থেকে বের হয়ে আন্দোলন শুরু করেন। একপর্যায় আন্দোলনের মুখে রাত ১টার দিকে প্রশাসন পোষ্য কোটা স্থগিত ঘোষণা করেন।
প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার এক সংবাদ বিজ্ঞপ্তি
রাবিতে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারির পুত্র-কন্যাদের শর্তসাপেক্ষে প্রাতিষ্ঠানিক সুবিধায় ভর্তির সিদ্ধান্তের কথা জানান।
স্টাফ রিপোর্টার: প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন ও কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়নে কারিকুলাম, শিক্ষক, মনিটরিং, অবকাঠামো ও প্রযুক্তি - এই পাঁচটি বিষয়কে অগ্রাধিকার দিয়ে সমন্বিতভাবে কাজ করতে হবে বলে জানি ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজধানীর মাতুয়াইলের একটি গ্যারেজে অগ্নিকাণ্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের যাতায়াতে ব্যবহৃত ‘নোঙর’ বাসসহ দুটি বাস পুড়ে গেছে। রোববার (১৮ অক্টোবর) বেলা পৌনে ১ ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল করানোর মধ্যে সীমাবদ্ধ না রেখে, তাদের একজন ভালো ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামে ...
সব মন্তব্য
No Comments