বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশন্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘সংঘাতের ঊর্ধ্বে স্থায়িত্ব: ন্যায্য শান্তি প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগ’ শীর্ষক ৪দিন ব্যাপী ন্যাশনাল মডেল ইউএন কনফারেন্স গতকাল ৩০ মে ২০২৪ বৃহস্পতিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কনফারেন্স উদ্বোধন করেন।
ঢাকা ইউনিভার্সিটি ন্যাশনাল মডেল ইউনাইটেড নেশন্স-এর মহাসচিব এস এম নাহিয়ান ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশন্স অ্যাসোসিয়েশনের মডারেটর অধ্যাপক ড. দেলোয়ার হোসেন, ব্র্র্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ডেভিড ডোলান্ড এবং অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট এম জে সোহেল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল উদ্ভাবনী চিন্তা ও জ্ঞানের মাধ্যমে বাংলাদেশ বিনির্মাণ এবং বিশ্বে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালনের জন্য তরুণ সমাজের প্রতি আহ্বান জানান। কর্মকৌশল নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন ও সঠিক সিদ্ধান্ত গ্রহনের জন্য বৈজ্ঞানিক তথ্য বিশ্লেষনের উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করার লক্ষ্যে তারুণ্যের শক্তিকে যথাযথভাবে কাজে লাগাতে হবে।
উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৫শ’ শিক্ষার্থী এই সম্মেলনে অংশগ্রহণ করছেন।
চট্টগ্রাম অফিস: রাঙামাটিতে টানা ৫ দিনের ভারী বর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগের কারণে আজ বৃহস্পতিবার রাঙামাটি পার্বত্য জেলার সকল সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার ৮ জুল ...
ডেস্ক রিপোর্ট: ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)-এর ২০২৬ সালের বার্ষিক সমাবর্তন গতকাল মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর লে মেরিডিয়ান, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। সমাবর্তনে মোনাশ ইউনিভার্সিটি ফাউন্ডেশন ইয়ার (এ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে অনুষ্ঠিত ইতিহাস বিভাগের ২০তম সেমিস্টার ব্যাচের নবীনবর ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম। তিনি বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ভাইস ...
সব মন্তব্য
No Comments