বিজয় রায়, রাণীশংকৈল ঠাকুরগাঁও, প্রতিনিধিঃ " সমাজ প্রগতির জন্য শিল্প সাহিত্য " এই প্রতিপাদ্যকে ধারণ করে, গত ৩১ অক্টোবর সাফল্য সাহিত্য -সংস্কৃতি পরিবার বাংলাদেশ কর্তৃক আয়োজিত ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী ২০২৫ উপলক্ষে সারাদেশ থেকে ৩০ জেলার ৪০০ জন কবি, সাহিত্যিক, পাঠকের মিলন মেলায় ঐতিহাসিক তাজহাট জমিদার রাজবাড়ী রংপুরে অনুষ্ঠিত হয়। এতে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল মহিলা ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক এ.কে.এম মতিউর রহমান সরকারকে সাহিত্যে বিশেষ অবদান রাখায় সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি জয়িতা নাসরিন নাজ ও রংপুর বেতারের আঞ্চলিক পরিচালক আব্দুর রহিম তাঁর হাতে সন্মাননা স্মারক তুলে দেন।সে সময় উপস্থিত ছিলেন সাফল্য সাহিত্য -সংস্কৃত পরিবার বাংলাদেশ এর উপদেষ্টা সুজন,সম্পাদক অধ্যক্ষ ফকরুল আনাম বেঞ্জু, গাইবান্ধা জেলা সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক আহসানুল হাবিব মন্ডল, অবসরপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আলী প্রমুখ। উক্ত অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি সহকারী অধ্যাপক ফজলে এলাহী প্রধান সহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত কবি,সাহিত্যিক
গবেষক, পাঠকও উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: মাটি ও মানুষের জীবন, বাংলার লোকঐতিহ্য আর শেকড়ের কথাকে সৃষ্টির ভুবনে ধারণ করা কবি আবদুল হাই মাশরেকীর ১১৭তম জন্মোৎসবের তিন দিনব্যাপী আয়োজন শেষ হয়েছে।গতকাল মঙ্গলবার বাংলাদেশ শিল্পকলা একা ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে চলছে মাসব্যাপী ইসলামী বইমেলা। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ মেলা পাঠক ও বইপ্রেমীদে ...
লুতুব আলি, কলকাতা: প্রকৃতি প্রেমিক সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবস পালন করল পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চ। আজ কলকাতার শিয়ালদহর কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে আয়োজিত অনুষ্ঠানে কথাসাহিত্যিকের সা ...
ডেস্ক রিপোর্ট: নাচের উপর উচ্চতর প্রশিক্ষণ ও সাংস্কৃতিক আদান প্রদানে অংশগ্রহণের জন্য ফ্রান্সের জিয়ান লরিনজেট অফ জ্যাজ ড্যান্স কোম্পানির আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশি নৃত্যশিল্পী, কোরিওগ্রাফার ও নির্দেশ ...
সব মন্তব্য
No Comments