রাজশাহী অফিস: ডিজিটালাইজেশনের ফলে দুর্নীতির সুযোগ ধীরে ধীরে সংকুচিত হয়ে আসছে। সকল খাতে ডিজিটালাইজেশন হয়ে গেলে দুর্নীতির কোন সুযোগ থাকবে না। দেশকে উন্নয়নের মহাসড়কে তুলে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের স্লোগান তুলে দিয়েছিলেন ২০০৭ সালে, যার সুফল আজ আমরা সবাই পাচ্ছি।
বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু পাবনার বেড়া উপজেলা চত্বরে আয়োজিত "উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ" প্রতিপাদ্যে ডিজিটাল উদ্ভাবনী বিজ্ঞান মেলা-২০২২ এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে আজ (সোমবার) প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এ সময় তিনি মেলার শুভ উদ্বোদন ঘোষণা করেন।
মোঃ শামসুল হক টুকু বলেন, একসময় ভূমি অফিস ছিল মানুষের নিকট ভোগান্তির অপর নাম, আজ ভূমি ব্যাবস্থাপনার আধুনিকায়ন হয়েছে, মানুষের ভোগান্তি অনেকাংশেই লাঘব হয়েছে। মানুষকে ডিজিটাল সেবা গ্রহণ করতে হবে, সেবার পদ্ধতি সম্পর্কে জানতে হবে। জনগন এখন অনলাইনে ডিসিআর, খতিয়ান, নামজারিসহ নানা সেবা অনলাইনেই পাচ্ছে। ব্যাংকিং সেবা, কেনা-বেচা, চিকিৎসা সেবার অগ্রগতি, কৃষি ব্যাবস্থাপনা, শিক্ষা ব্যবস্থাপনা সকল ক্ষেত্রে আধুনিকায়নের সুবিধা ভোগ করছে।আধুনিকায়নের ফলে সমাজ এগিয়ে যাচ্ছে, বিভ্রান্তি দূর হচ্ছে, জঙ্গিবাদ দূর হয়েছে। মানুষকে এখন আর ভূল তথ্য দিয়ে বিভ্রান্ত করা সম্ভব নয়।
মেলায় তথ্য আপা, শিশুদের শিক্ষা দান, নারী উদ্যোক্তা, ভূমি সেবা, কৃষি সেবা, প্রাণী সম্পদ উন্নয়ন, মৎস্য চাষ পদ্ধতি সম্পর্কিত ডিজিটাল সেবার প্রদর্শনী এবং প্লাস্টিকের ব্যবহার কমানো, বিদ্যুৎ উৎপাদনে খরচ কমানো, গ্যাস খরচ কমানো, প্রাকৃতিক উপায়ে মশা নিধন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্পর্কিত নানা বিষয়ে উদ্ভাবনী পদ্ধতির প্রদর্শনীতে অংশগ্রহণ করেন বেড়ার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীগণ। মেলা পরিদর্শন শেষে সেরা ক্ষুদে বিজ্ঞানীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু।
ক্ষুদে বিজ্ঞানীদের প্রসঙ্গে তিনি বলেন, স্কুল ও কলেজের শিক্ষার্থীদের এই উদ্ভাবনী এই দক্ষতাকে লালন করতে হবে। আমরা যারা বিভিন্ন পর্যায়ে প্রতিনিধিত্ব করছি আমাদের সন্তানদের মানসিক বিকাশে সহযোগীর ভূমিকা পালন করা, তাঁদের জ্ঞানের পিপাসাকে বাড়িয়ে তোলা। এসব ক্ষুদে বিজ্ঞানীরাই শেখ হাসিনা ও সজিব ওয়াজেদ জয়ের কাঙ্খিত ডিজিটাল বাংলাদেশ গঠনে মূল ভূমিকা পালন করবে।
আগামী নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে টুকু বলেন, জাতির পিতার মত শেখ হাসিনাও জনগনের প্রতি আস্থাশীল। প্রধানমন্ত্রী মনে করেন জনগনই সকল ক্ষমতার মালিক। আমরা জনগনের পাশে ছিলাম, আছি এবং আমাদের সবসময়ই জনগনের পাশে থাকতে হবে।
মেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাঃ সবুর আলী সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান মোঃ রেজাউল হকসহ স্থানীয় আওয়ামী নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: দেশের দ্রুতগতির ডিজিটাল অগ্রযাত্রাকে টেকসই ও নিরাপদ করতে সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল ট্রাস্ট নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্ ...
ডেস্ক রিপোর্ট: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য ‘অপো ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রাম’ চালু করেছে। এই প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা সৃজনশীল ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সাইবার নিরাপত্তা ইকোসিস্টেম জোরদার করতে ইন্টেনসিভ ওয়ার্কশপের মাধ্যমে আজ মঙ্গলবার ২৩ জুন শুরু হচ্ছে ‘ফিনিক্স সামিট ২০২৬’। দেশের অন্যতম শীর্ষ সাইবার সিকিউরিটি প্ল্যাটফর্ম দ্ ...
স্টাফ রিপোর্টার: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তিতে এগিয়ে থাকতে এবং ব্যবহারকারীদের সম্পৃক্ততা আরও বাড়াতে ফেসবুকে (Facebook) আমূল পরিবর্তন আনছে মেটা (Meta)। সোমবার, ১৬ জুন ২০২৬ এক ব্লগ পোস্টে ...
সব মন্তব্য
No Comments