বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। একই সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের হল সংসদ নির্বাচনও।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বেলা ৩টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয় প্রশাসনের তত্ত্বাবধানে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
নির্বাচনের জন্য বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ভবনে মোট ৩৯টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রে রয়েছে ১৭৮টি বুথ। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৪৪৫ জন।
কেন্দ্রীয় সংসদের ২৩টি পদের বিপরীতে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৫৭ জন প্রার্থী। নির্বাচনে চারটি প্যানেল অংশগ্রহণ করছে। এগুলো হলো—ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্যানেল, ইসলামী ছাত্রশিবির, বামপন্থি ছাত্র সংগঠনসমূহ এবং জাতীয় ছাত্রশক্তি সমর্থিত প্যানেল।
নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা গেছে। দীর্ঘদিন পর জকসু নির্বাচন হওয়ায় শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: নানা আয়োজন-অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এবার দিবসের প্রতিপাদ্য ছিল ‘শিক্ষা-গবেষণা ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় রাজ ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: কয়েন দিয়ে দ্রুততম সময়ে টাওয়ার বানিয়ে নাম লিখিয়েছিলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে। পরের বার চপস্টিক দিয়ে ভাত খাওয়ার রেকর্ডও যায় তার দখলে। এবার কাগজ দিয়ে দ্রুততম সময়ে স্নো-ফ্ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, চিকিৎসা ও পুনর্বাসন সেবায় আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ এবং এ খাতে গবেষণা ও উদ্ভাবনকে এগিয়ে নিতে প্রয়াস ইনস্টিটিউট অব স্পেশাল এডুকে ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: স্বল্প ও মধ্যম আয়ের দেশগুলোর (LMICs) জন্য সাশ্রয়ী, সহজলভ্য ও টেকসই স্বাস্থ্যপ্রযুক্তি উদ্ভাবন ও প্রয়োগ নিয়ে ‘International Conference on Appropriate Technology for Healthcare ...
সব মন্তব্য
No Comments