জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি-সম্পাদকসহ ১১টি পদে জয়লাভ করেছে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ। এছাড়া অন্য চারটি পদে জয়লাভ করেছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।
সভাপতি নির্বাচিত হয়েছেন গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ভারপ্রাপ্ত ডিন ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফরিদ আহমদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) অধ্যাপক ড. এম শামীম কায়সার।
বুধবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নির্বাচন কমিশনার অনিরুদ্ধ কাহালি এই ফলাফল ঘোষণা করেন।
এছাড়া জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম থেকে সম্পাদক পদে তিনটি পদে জয়লাভ করেছেন। এর মধ্যে সহসভাপতি পদে প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ পদে অর্থনীতি বিভাগের অধ্যাপক মুহাম্মদ শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক পদে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক বোরহান উদ্দিন।
সদস্য পদে আওয়ামী লীগপন্থী শিক্ষক প্যানেল থেকে ৯টি পদে জয়লাভ করেছেন। তারা হলেন- অধ্যাপক আহমেদ রেজা, অধ্যাপক নাজমুল হাসান তালুকদার, অধ্যাপক ফারহা মতিন জুলিয়ানা, অধ্যাপক মোহাম্মদ শফিক উর রহমান, অধ্যাপক মিজানুর রহমান, অধ্যাপক সুবর্ণা কর্মকার, অধ্যাপক সাব্বির আলম, সহযোগী অধ্যাপক মোহাম্মদ তারিকুল ইসলাম ও মাহফুজা খাতুন।
এছাড়া সদস্য পদে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম থেকে সহকারী অধ্যাপক মোহাম্মদ রেজাউল রাকিব জয়লাভ করেছেন।
এর আগে সকাল ৯টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে শিক্ষক সমিতির নির্বাচন শুরু হয়ে দুপুর দেড়টায় শেষ হয়। এ নির্বাচনে মোট ৬০১ জন ভোটারের মধ্যে ভোট প্রদান করেন ৫৭৫ জন ভোটার।
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায়। তিনি বলেন, কিভাবে জন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
সব মন্তব্য
No Comments