ডেস্ক রিপোর্ট: মুঠোফোনের বাইরের অংশকে সুরক্ষিত রাখতে খাপ বা কেস ব্যবহার করা হয়। তবে বাইরের অংশকে রক্ষাকারী কেস আবার ফোনের অভ্যন্তরীণ ক্ষতির কারণ হতে পারে।
প্লাস্টিক, রাবার এবং সিলিকন দিয়ে তৈরি কেস ফোনকে বাইরের আঘাত থেকে রক্ষা করে এবং তরল পদার্থ থেকে যাতে কোনো ক্ষতি না হয়, তা নিশ্চিত করে। এ ধরনের উপকরণ দিয়ে কেস ফোনের চারপাশে তাপ ধরে রাখে। চামড়া এবং প্রক্রিয়াজাত নকল চামড়া দিয়ে তৈরি কেসও ফোনের চারপাশে তাপ ধরে রাখে।
শীতল আবহাওয়ায় ফোনের চারপাশে তাপ ধরে রাখায় তেমন কোনো ক্ষতি হয় না। তবে এটি ব্যাটারির কার্যক্ষমতায় নেতিবাচক প্রভাব ফেলে। অ্যাপলের ফোন ব্যবহার নির্দেশিকা অনুসারে, ফোন চার্জ করার সময় যদি অন্য কোনো বস্তুর কারণে অতিরিক্ত তাপ উৎপন্ন হয়, তবে ব্যাটারির ক্ষতি হতে পারে।
অ্যাপলের তথ্য অনুসারে, আইফোন, অ্যাপল ওয়াচ, আইপ্যাডসহ আইওএস অপারেটিং সিস্টেমে চালিত যন্ত্রগুলো ০ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সবচেয়ে ভালো কাজ করে। ফোনে চার্জ সঞ্চালনের সময় এ আদর্শ তাপমাত্রা কমে বা বাড়ে। তাই এর বাইরে অন্য বস্তুর কারণে বাড়তি উৎপন্ন তাপ ব্যাটারির ক্ষতি করে।
বিশেষজ্ঞরা বলছেন, অ্যাপলের যন্ত্র এমনভাবে তৈরি করা হয়েছে যে এগুলো ঘরের স্বাভাবিক তাপমাত্রা, অর্থাৎ ১৬ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উৎকৃষ্ট কাজ করে। ‘দ্য পিসি ডক্টরস—ফিক্স ইট ইওরসেলফ’ বইয়ের লেখক অ্যাড্রিয়ান কিংসলে তার আইফোন ১৩ প্রো ম্যাক্স দিয়ে ফোন চার্জ দেওয়ার একটি পরীক্ষা চালান। ৬২ ডিগ্রি ফারেনহাইট (প্রায় ১৭ ডিগ্রি সেলসিয়াস) পরিবেষ্টিত তাপমাত্রাসহ একটি ঘরের ভেতরে থাকাকালে বিভিন্ন ফোন কেস দিয়ে ফোন চার্জ করে তিনি এ পরীক্ষা চালান।
পরীক্ষায় দেখা যায়, যেকোনো কেস ব্যবহার করলেও ৫ ওয়াট চার্জার দিয়ে ফোন চার্জ দিলে আদর্শ তাপমাত্রা বজায় থাকে। ইউএসবি সি পোর্ট দিয়ে ফোন চার্জ করার সময় কাজ করলে ফোনের তাপমাত্রা বেড়ে গিয়ে গরম হয়ে যায়। সাধারণত রাবারের কেসের চেয়ে সিলিকন কেস ব্যবহারে ফোন অপেক্ষাকৃত কম গরম হয়।
প্রথমআলো
স্টাফ রিপোর্টার:রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবার (১৫ আগস্ট) দুপুরে ইন্টারনেটের গতি কমে যাওয়ায় ভোগান্তিতে পড়েন ব্যবহারকারীরা। প্রায় আড়াই ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এ সময় দেশের আন্তর্জা ...
ডেস্ক রিপোর্ট: মাইক্রো ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স অ্যান্ড সার্ভিসেস (মাইডাস)-এর সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে তরুণদের জন্য দুই বছর মেয়াদি দক্ষতা উন্নয়ন কর্মসূচি চালু করেছে মেটলাইফ ফাউন্ডেশ ...
স্টাফ রিপোর্টার: প্রযুক্তি ও তথ্যনিরাপত্তা পেশাজীবীদের আন্তর্জাতিক সংগঠন আইসাকা (ISACA) ঢাকা চ্যাপ্টারের ২০২৬–২০২৮ মেয়াদের বোর্ড অব ডিরেক্টরস নির্বাচন সম্প্রতি একটি বিশেষ সাধারণ সভার (Special General ...
স্টাফ রিপোর্টার: গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-তে আন্তর্জাতিক প্রযুক্তি উৎসব ‘অটোমেক ২.০’ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথ ...
সব মন্তব্য
No Comments