রাহাদ সুমন,বরিশাল : দীর্ঘ এক বছর ধরে পুলিশ শুন্য অবস্থায় রয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ক্যাম্পাসে স্থাপিত পুলিশ ক্যাম্প ফাঁড়ি। ফলে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। আওয়ামী লীগ সরকারের পতনের পর (২০২৪ সালের ৫ আগস্ট) থেকে এ অবস্থা বিরাজ করছে।
শিক্ষার্থীদের অভিযোগ-দীর্ঘদিন থেকে পুলিশ ক্যাম্পে কোনো পুলিশ সদস্যর উপস্থিতি নেই। ফলে চরম নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। বিশেষ করে সন্ধ্যার পরে ক্যাম্পাস এলাকায় বহিরাগত লোকজনের অনিয়ন্ত্রিত চলাচল ও বিশ্ববিদ্যালয় এলাকার বিভিন্ন বিশৃঙ্খল পরিস্থিতি সামাল দিতে পুলিশের অনুপস্থিতি শিক্ষার্থীদের মধ্যে শঙ্কার সৃষ্টি হয়েছে।
ববি'র ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী দ্বীন মোহাম্মদ বলেন, বিশ্ববিদ্যালয় হলো হাজারো শিক্ষার্থীর জ্ঞানচর্চার কেন্দ্র। এখানে নিরাপত্তা নিশ্চিত করা সবার আগে জরুরি। পুলিশ ক্যাম্পে পুলিশ না থাকায় শিক্ষক ও শিক্ষার্থীরা বর্তমানে নিরাপত্তাহীনতায় রয়েছেন।
তিনি আরও বলেন-দ্রুত পুলিশ ক্যাম্পে পর্যাপ্ত সদস্য নিয়োগ, নিয়মিত টহল, সিসি ক্যামেরা ও আলোকসজ্জা নিশ্চিত করা দরকার। নিরাপদ পরিবেশ ছাড়া শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে চালানো সম্ভব নয়। তাই বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসনের তাৎক্ষণিক উদ্যোগ গ্রহণ করা উচিত।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক বরিশাল বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের প্রেসিডেন্ট মুকুল আহামেদ বলেন, একটি নিরাপদ ক্যাম্পাস শিক্ষার্থীদের মৌলিক অধিকার, যা প্রশাসন নিশ্চিত করতে বাধ্য। কিন্তু দুঃখজনকভাবে ৫ আগস্টের পর থেকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন পুলিশ ক্যাম্প পুলিশ শুন্য রয়েছে। এতে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা ঝুঁকির মুখে রয়েছেন। প্রশাসনের কাছে জোর দাবি করছি অতিদ্রুত প্রয়োজনীয় জনবল নিয়োগ ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে পুলিশ ক্যাম্প সচল করা হোক।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সাল বলেন, দ্রুত সময়ের মধ্যে ক্যাম্পাসে ফোর্স দেয়ার জন্য ইতোমধ্যে আমরা এখানকার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার কাছে চিঠি দিয়েছি। ফোর্স সংকটের কারণে এতোদিন ব্যবস্থা নিতে পারেনি বলে আমাদের জানানো হয়েছে। পুনরায় চিঠি দেয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: নানা আয়োজন-অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এবার দিবসের প্রতিপাদ্য ছিল ‘শিক্ষা-গবেষণা ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় রাজ ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: কয়েন দিয়ে দ্রুততম সময়ে টাওয়ার বানিয়ে নাম লিখিয়েছিলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে। পরের বার চপস্টিক দিয়ে ভাত খাওয়ার রেকর্ডও যায় তার দখলে। এবার কাগজ দিয়ে দ্রুততম সময়ে স্নো-ফ্ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, চিকিৎসা ও পুনর্বাসন সেবায় আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ এবং এ খাতে গবেষণা ও উদ্ভাবনকে এগিয়ে নিতে প্রয়াস ইনস্টিটিউট অব স্পেশাল এডুকে ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: স্বল্প ও মধ্যম আয়ের দেশগুলোর (LMICs) জন্য সাশ্রয়ী, সহজলভ্য ও টেকসই স্বাস্থ্যপ্রযুক্তি উদ্ভাবন ও প্রয়োগ নিয়ে ‘International Conference on Appropriate Technology for Healthcare ...
সব মন্তব্য
No Comments