ঢাকা বিশ্ববিদ্যালয়: অ্যাকশনএইড-ডিইউডিএস আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক উৎসব আজ ০৩ অক্টোবর ২০২৫ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উৎসব উদ্বোধন করেন। ‘Proposing Policies for Social Inclusivity’ প্রতিপাদ্য নিয়ে অ্যাকশনএইড-এর সহযোগিতায় ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি দু’দিনব্যাপী এই উৎসব আয়োজন করেছে।
ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি জুবায়ের হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ডিইউডিএস-এর চিফ মডারেটর অধ্যাপক ড. এস এম শামীম রেজা এবং অ্যাকশনএইড বাংলাদেশ-এর অ্যাডভোকেসি ও ক্যাম্পেইনিং বিভাগের সিনিয়র অফিসার জোহরা বিনতে জামান বনি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ডাকসু’র জিএস এস এম ফরহাদ শুভেচ্ছা বক্তব্য দেন। ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক রাগীব আনজুম অনুষ্ঠান সঞ্চালন করেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বিতর্ক উৎসব আয়োজন করায় ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটিকে ধন্যবাদ জানান। নিয়মিত বিতর্ক চর্চার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এর মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ^াস ও দক্ষতা বৃদ্ধি পাবে। ভবিষ্যৎ কর্মজীবনেও সফলতা অর্জনের ক্ষেত্রে এটি সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২৪টি দল এবং বিভিন্ন স্কুল-কলেজের ১২টি দল এই বিতর্ক উৎসবে অংশগ্রহণ করছে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: নানা আয়োজন-অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এবার দিবসের প্রতিপাদ্য ছিল ‘শিক্ষা-গবেষণা ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় রাজ ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: কয়েন দিয়ে দ্রুততম সময়ে টাওয়ার বানিয়ে নাম লিখিয়েছিলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে। পরের বার চপস্টিক দিয়ে ভাত খাওয়ার রেকর্ডও যায় তার দখলে। এবার কাগজ দিয়ে দ্রুততম সময়ে স্নো-ফ্ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, চিকিৎসা ও পুনর্বাসন সেবায় আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ এবং এ খাতে গবেষণা ও উদ্ভাবনকে এগিয়ে নিতে প্রয়াস ইনস্টিটিউট অব স্পেশাল এডুকে ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: স্বল্প ও মধ্যম আয়ের দেশগুলোর (LMICs) জন্য সাশ্রয়ী, সহজলভ্য ও টেকসই স্বাস্থ্যপ্রযুক্তি উদ্ভাবন ও প্রয়োগ নিয়ে ‘International Conference on Appropriate Technology for Healthcare ...
সব মন্তব্য
No Comments