তদন্তে প্রশাসন
বরিশাল অফিস: বরগুনার পাথরঘাটা উপকূলে মাছ ধরার সময় জেলেদের জালে একটি রহস্যময় যান্ত্রিক বস্তু উঠে এসেছে, যা দেখতে অনেকটা পানির নিচে চলাচলকারী স্বয়ংক্রিয় যানের মতো। লাল ও হলুদ রঙের প্রায় আট ফুট দীর্ঘ যন্ত্রটি উদ্ধারের পর স্থানীয় জেলে সম্প্রদায় থেকে শুরু করে প্রশাসন ও গবেষক মহলে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে।
স্থানীয় জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, রোববার বিকেলে পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের খলিফার হাট এলাকার একটি মাছ ধরার ট্রলার বঙ্গোপসাগরের মোহনা এলাকায় মাছ শিকারে ছিল। জাল তোলার সময় জেলেরা অস্বাভাবিক ভার অনুভব করেন। ট্রলারের জেলে মিরাজ হোসেন বলেন, ‘প্রথমে মনে হয়েছিল বড় কোনো পাখি মাছ (সেইলফিশ) জালে আটকা পড়েছে। পরে জাল তুলে দেখি এটা মাছ নয়, একটা যন্ত্র। আমরা আগে কখনো এমন কিছু দেখিনি।’
মিরাজ জানান, যন্ত্রটির গায়ে পাখার মতো অংশ এবং ভেতরে নানা ধরনের ইলেকট্রনিক ডিভাইস দেখতে পেয়ে তাঁরা কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন। প্রথম দিকে অনেকেই এটিকে ক্ষেপণাস্ত্রের অংশ বা সামরিক কোনো বস্তু মনে করেছিলেন। পরে জেলেরা সেটি ট্রলারে তুলে সোমবার সকালে পাথরঘাটায় নিয়ে আসেন এবং পাথরঘাটা থানায় খবর দেন। পুলিশ যন্ত্রটি হেফাজতে নিয়েছে।
উদ্ধার হওয়া যন্ত্রটির ছবিতে দেখা যায়, এটি টর্পেডোর মতো দীর্ঘ সিলিন্ডার আকৃতির। এর উভয় প্রান্ত গোলাকার এবং পেছনের অংশে স্থিতিশীলতার জন্য ফ্যান বা পাখা রয়েছে। ওপরের অংশ খুললে ভেতরে বিভিন্ন ইলেকট্রনিক মডিউল, ব্যাটারি ইউনিট, সেন্সর, নিয়ন্ত্রণব্যবস্থা এবং একটি অ্যানটেনাসদৃশ যোগাযোগ ডিভাইস দেখা যায়।
প্রাথমিকভাবে সমুদ্রবিজ্ঞানীদের ধারণা, এটি ‘অটোনোমাস আন্ডারওয়াটার ভেহিকেল’ (এইউভি) বা স্বয়ংক্রিয় পানির নিচের গবেষণা যান হতে পারে। বিশ্বের বিভিন্ন দেশে সমুদ্র গবেষণা, পরিবেশ পর্যবেক্ষণ, সমুদ্রতল মানচিত্রায়ণ, জলবায়ু তথ্য সংগ্রহ এবং সামরিক নজরদারির কাজে এ ধরনের যান ব্যবহার করা হয়। বঙ্গোপসাগরের বাংলাদেশ উপকূলসংলগ্ন এলাকায় এমন একটি যান কীভাবে এল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
পাথরঘাটা থানা পুলিশ জানিয়েছে, যন্ত্রটির উৎস ও উদ্দেশ্য জানতে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া হচ্ছে। বিষয়টি নৌবাহিনী ও কোস্টগার্ডকেও জানানো হয়েছে। আপাতত যন্ত্রটি নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে এবং এটি নিয়ে গুজব না ছড়াতে সবার প্রতি অনুরোধ জানিয়েছে প্রশাসন।
স্টাফ রিপোর্টার:রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবার (১৫ আগস্ট) দুপুরে ইন্টারনেটের গতি কমে যাওয়ায় ভোগান্তিতে পড়েন ব্যবহারকারীরা। প্রায় আড়াই ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এ সময় দেশের আন্তর্জা ...
ডেস্ক রিপোর্ট: মাইক্রো ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স অ্যান্ড সার্ভিসেস (মাইডাস)-এর সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে তরুণদের জন্য দুই বছর মেয়াদি দক্ষতা উন্নয়ন কর্মসূচি চালু করেছে মেটলাইফ ফাউন্ডেশ ...
স্টাফ রিপোর্টার: প্রযুক্তি ও তথ্যনিরাপত্তা পেশাজীবীদের আন্তর্জাতিক সংগঠন আইসাকা (ISACA) ঢাকা চ্যাপ্টারের ২০২৬–২০২৮ মেয়াদের বোর্ড অব ডিরেক্টরস নির্বাচন সম্প্রতি একটি বিশেষ সাধারণ সভার (Special General ...
স্টাফ রিপোর্টার: গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-তে আন্তর্জাতিক প্রযুক্তি উৎসব ‘অটোমেক ২.০’ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথ ...
সব মন্তব্য
No Comments