স্টাফ রিপোটার : উদ্যোক্তা ও কর্মজীবী নারীদের অফিস যাতায়াত নিরাপদ করতে অংশীদারিত্ব করেছে দেশের শীর্ষ স্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি ও বি-ট্র্যাক সলিউশনস লিমিটেড। সম্প্রতি গুলশানে ব্যাংকের করপোরেট অফিসে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর হয়।
চুক্তি অনুযায়ী, উদ্যোক্তা ও কর্মজীবী নারীদের অফিস যাতায়ত নিরাপদ করতে বি-ট্র্যাক মোবাইল অ্যাপ “NIRAPATH” চালু করেছে, যার মাধ্যমে উদ্যোক্তা ও কর্মজীবী নারীরা কাজের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় নিরাপদে যাতায়াত করতে পারবেন।
প্রাইম ব্যাংক পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব শামস আবদুল্লাহ মুহাইমিন এবং বি-ট্র্যাক সলিউশনস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব এম. তানভীর সিদ্দিকী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাকের হেড অব উইমেন ব্যাংকিং অ্যান্ড অ্যাফ্লুয়েন্ট সেগমেন্ট শায়লা আবেদীন, বি-ট্র্যাক সলিউশনস লিমিটেডের হেড অফ সেলস জনাব সিরাজ উদ্দীন সহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।
স্টাফ রিপোর্টার: ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সেপ্টেম্বর মাসের জন্য সামান্য কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বহুল ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারের দাম ১৩ ট ...
স্টাফ রিপোর্টার: বোতলজাত সয়াবিন তেলের দাম সমন্বয় করেছে সরকার। প্রতি লিটারে ৫ টাকা বাড়িয়ে নতুন দাম ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল ১৯৯ টাকায় বিক্রি হতো।বুধবার ২ ...
বেনাপোল প্রতিনিধি: রাজস্ব ফাঁকি ও মিথ্যা ঘোষণা ঠেকাতে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল কাস্টমস হাউসে আই আরএম টিমের কঠোর নজরদারি ও শতভাগ পণ্যচালান পরীক্ষা জোরদার করা হয়েছে। সন্দেহজনক চালান শতভাগ প ...
স্টাফ রিপোর্টার: হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল সীমিত থাকায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে ফোর্স মেজরের মেয়াদ বাড়িয়েছে কাতারএনার্জি। এর ফলে বাংলাদেশ, পাকিস্তান ও ইতালিসহ ইউরোপীয় ও এশী ...
সব মন্তব্য
No Comments