আন্তর্জাতিক ডেস্ক: ভারত ও পাকিস্তান পাল্টাপাল্টি হামলায় এ পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ জনে। আহত হয়েছে প্রায় শতাধিক । এর মধ্যে বেসামরিক নাগরিক বেশী হতাহত হয়েছে।
গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসবাদী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর দুই রাষ্ট্রের মধ্যে চড়ম উত্তেজনা চলছিল। ২৪ এপ্রিল দিবাগত রাতে প্রথমবার কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলি হয়। যা টানা অব্যাহত ছিল। তবে কোন পক্ষের হতাহতের ঘটনা ঘটেনি।
এমন টানটান পরিস্থিতিতে মধ্যে মঙ্গলবার ৬ মে মধ্য রাতে পাকিস্তানের নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলা চালিয়েছে ভারত। এই হামলায় হতাহতের ঘটনা ঘটে। এত এপর্যন্ত সর্বশেষ পাকিস্তানে ৩১ জন নিহত ও ৫৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এরপর বারতের সীমান্তে পাকিস্তান পাল্টা হামলা চালালে ভারতে ১৩ জন নিহত হয়। এর মধ্যে একজন ভারতীয় সেনা সদস্য রয়েছে। আহত হয়েছে অন্ত ৪৩ জন।
দুই দেশের তথ্য মতে এ পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ জনে। আর আহত হয়েছে শতাধিক।
ভারত গণমাধ্যমকে ব্রিফিংয়ে জানিয়েছে, ৬ মে মধ্যরাতে ভারতীয় সশস্ত্র সেনাবাহিনী বেছে বেছে কেবল সন্ত্রাসবাদীদের ঘাটিতে এ হামলা চালােনো কথা জানিয়েছে । এই রকম ৯টি ঘাটিতে হামলা চালানো কথা স্বীকার করছে ভারত।
ভারত হামলার প্রসঙ্গে বলেন, কোন সামরিক ঘাটিতে আক্রমণ করা হয়নি। এই হামলার নাম দেওয়া হয়েছে 'অপারেশন সিঁদুর'। কতলি, আহমদপুর, শারকিয়া, মুজাফ্ফরবাদ, মুরিদকে, ফয়সলাবাদ, ভাওয়ালপুরে এ হামলা করা হয়েছে।
পাকিস্তান এই হামলাকে 'কাপুরুষোচিত' ক্ষেপণাস্ত্র হামলা বলে অভিযোগ করেছে। হামলার সময় ৫টি ভারতীয় বিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান।
গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসবাদী হামলায় ২৬ জন নিহত হয়েছেন। সন্ত্রাসবাদীদের মদত ও নিজেদের মাটি ব্যবহার করতে দেওয়ার জন্য পাকিস্তানকে দায়ী করে আসছিল ভারত।
আন্তর্জাতিক ডেস্ক: চীনের উত্তরাঞ্চলের শানশি প্রদেশের কিনইউয়ান কাউন্টির লিউশেনইউ কয়লাখনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে অন্তত ৯০ জন শ্রমিক নিহত হয়েছেন। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম একে গত দেড় দশকের মধ্যে দেশটি ...
আন্তর্জাতিক ডেস্ক: ডিজিটাল দুনিয়ায় রাজনৈতিক রসাত্মক-ব্যঙ্গাত্মক প্রচারণায় নতুন ট্রেন্ড যোগ করেছে দক্ষিণ এশিয়ার জেন-জি প্রজন্ম। ভারতে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) নামক একটি কাল্পনিক ব্যঙ্গাত্মক রাজনৈতি ...
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না এবং তারা সেটা জানে। খুব শিগগিরই সবকিছুর সমাপ্তি হবে বলেও মন্তব্য করেন তিনি। নিউইয়র্কে ইউএস কোস্ট গার্ ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স (ডিএনআই) তুলসী গ্যাবার্ড পদত্যাগ করেছেন। স্বামী আব্রাহাম উইলিয়ামসের ‘অত্যন্ত বিরল ধরনের হাড়ের ক্যানসার’ ধরা পড়ায় তিনি এই সিদ্ধান্ত ন ...
সব মন্তব্য
No Comments