ডেস্ক রিপোর্ট: তরুণ প্রজন্মের দক্ষতা বাড়াতে স্যামসাং ইলেট্রনিক্স এর সিস্টেম এলএসআই বিজনেসের সাথে যৌথ অপ্টিমাইজেশানের জন্য একটি কৌশলগত অংশীদারিত্ব ঘোষণা করেছে ট্রেন্ডি প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স। মোবাইল ফটোগ্রাফিকে আরও উন্নত করতে ইনফিনিক্স বিশ্বের প্রথম ১০৮ মেগাপিক্সেল এআই অ্যাডভান্সড ডিপ লার্নিং অ্যালগরিদম (এআইএডিএলএ) চালু করেছে। যেখানে স্যামসাংয়ের আইসোসেল ইমেজ সেন্সর ব্যবহার করা হয়েছে।
মোবাইল ফটোগ্রাফিতে অ্যাডভান্সড ডিপ লার্নিং অ্যালগরিদম প্রযুক্তি
এআইএডিএলএ প্রযুক্তির লক্ষ্য হচ্ছে মোবাইলে তোলা ছবিকে আরও স্পষ্ট, ডিটেইল এবং কম আলোতে আরও উজ্জ্বল ছবি তোলা। এটি প্রচলিত ইমেজ উন্নয়ন পদ্ধতিকে অতিক্রম করে স্যামসাংয়ের ডিপ লার্নিং অ্যালগরিদম ব্যবহার করে ছবিতে নয়েজ কমায় এবং ডিটেইলিং আরও স্পষ্টভাবে তুলে ধরে। এটি হাই-রেজুলেশন, স্পষ্ট এবং ভাইব্রেন্ট ছবি নিশ্চিত করে এবং যে কোনো পরিস্থিতিতে ছবির কোয়ালিটি নষ্ট না করে ছবিকে ক্রপ এবং ব্যালান্স করতে সক্ষম।
এই প্রযুক্তিটি একটি একটি ইমেজ ডাটাবেজ ব্যবহার করে ও স্যামসাং-এর আইসোসেল সেন্সর প্রযুক্তির সাহায্যে বিভিন্ন পরিস্থিতিতে ছবির সর্বোচ্চ মান নিশ্চিত করে। এটি পেশাদার ফটোগ্রাফি ক্যামেরা ও মোবাইল ক্যামেরার পার্থক্য কমিয়ে আনবে।
পার্টনারশিপ সম্পর্কে বলতে গিয়ে ইনফিনিক্সের হেড অফ প্রোডাক্ট উয়েকি নি বলেন, “স্যামসাং-এর সিস্টেম এলএসআই বিজনেসের সাথে এই সহযোগিতা মোবাইল ফটোগ্রাফিকে সামনে দিনগুলোতে বদলে দেবে। এআই এবং ডিপ লার্নিং ব্যবহার করে আমরা ব্যবহারকারীদের তাদের স্মার্টফোন থেকেই ব্যতিক্রমী ও পেশাদার-মানের ছবি তুলতে সক্ষম করে তুলছি।‘
ফটোগ্রাফিতে ব্যবহারকারীর উচ্চতর অভিজ্ঞতা প্রদানের জন্য আইসোসেল এর সেন্সর নির্দিষ্ট মডেলিং প্রশিক্ষণ এআই চালিত অ্যাডভান্সড ডিপ লার্নিং অ্যালগরিদমের বিকাশ দ্বারা প্রতিনিধিত্ব করা হয়। এই উদ্ভাবনী এআই প্রযুক্তি ব্যবহারকারীদের হাই রেজুলেশন, ডিটেইলিংসমৃদ্ধ বিশেষ ছবি তুলতে সহায়তা করে, যা মোবাইল ফটোগ্রাফির ভবিষ্যতে নতুন দিক উন্মোচন করবে।
কবে পাওয়া যাবে
ইনফিনিক্সের এআইএডিএলএ প্রযুক্তি সামনে বাজারে আনতে যাওয়া স্মার্টফোন মডেলগুলোতে পাওয়া যাবে। যেগুলো খুব শিগ্রই উন্মোচন করা হবে।
স্টাফ রিপোর্টার:রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবার (১৫ আগস্ট) দুপুরে ইন্টারনেটের গতি কমে যাওয়ায় ভোগান্তিতে পড়েন ব্যবহারকারীরা। প্রায় আড়াই ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এ সময় দেশের আন্তর্জা ...
ডেস্ক রিপোর্ট: মাইক্রো ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স অ্যান্ড সার্ভিসেস (মাইডাস)-এর সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে তরুণদের জন্য দুই বছর মেয়াদি দক্ষতা উন্নয়ন কর্মসূচি চালু করেছে মেটলাইফ ফাউন্ডেশ ...
স্টাফ রিপোর্টার: প্রযুক্তি ও তথ্যনিরাপত্তা পেশাজীবীদের আন্তর্জাতিক সংগঠন আইসাকা (ISACA) ঢাকা চ্যাপ্টারের ২০২৬–২০২৮ মেয়াদের বোর্ড অব ডিরেক্টরস নির্বাচন সম্প্রতি একটি বিশেষ সাধারণ সভার (Special General ...
স্টাফ রিপোর্টার: গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-তে আন্তর্জাতিক প্রযুক্তি উৎসব ‘অটোমেক ২.০’ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথ ...
সব মন্তব্য
No Comments