স্টাফ রিপোর্টার: দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সিমিইউ-৫–এ নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী কয়েক দিন ইন্টারনেট সেবায় ধীরগতি কিংবা আংশিক বিঘ্ন ঘটতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)।
বুধবার (৮ এপ্রিল) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, কুয়াকাটায় স্থাপিত সিমিইউ-৫ ক্যাবলের কনসোর্টিয়াম ‘S.1.5.1 Shunt Fault Repair’ শীর্ষক একটি রক্ষণাবেক্ষণ কার্যক্রম হাতে নিয়েছে। এই কার্যক্রম ৯ এপ্রিল রাত ১০টা (বাংলাদেশ সময়) থেকে শুরু হয়ে ১৩ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত চলবে। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে প্রায় তিন দিন আট ঘণ্টা সময় লাগবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কাজটি ‘ট্রাফিক অ্যাফেক্টিং’ হওয়ায় এই সময় সিমিইউ-৫ ক্যাবলের মাধ্যমে সিঙ্গাপুরমুখী সার্কিটগুলো সাময়িকভাবে প্রভাবিত হবে। ফলে ব্যবহারকারীরা ইন্টারনেটের গতি কমে যাওয়া বা আংশিক সংযোগ সমস্যার সম্মুখীন হতে পারেন।
তবে আশ্বস্ত করে বিএসসিপিএলসি জানায়, রক্ষণাবেক্ষণ চলাকালে দেশের প্রথম সাবমেরিন ক্যাবল সিমিইউ-৪ ব্যবহার করে ইন্টারনেট সেবা সচল রাখা হবে, যাতে বড় ধরনের বিঘ্ন এড়ানো যায়।
সংস্থাটি আরও জানায়, সংশ্লিষ্ট আন্তর্জাতিক কনসোর্টিয়ামের সঙ্গে সমন্বয় করে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার চেষ্টা চলছে। কাজ শেষ হলে দ্রুত স্বাভাবিক ইন্টারনেট সেবা পুনরুদ্ধার করা হবে।
আন্তর্জাতিক ডেস্ক: চিকিৎসাবিজ্ঞানে বিশেষ অবদানের জন্য ২০২৬ সালের নোবেল পুরস্কার জিতেছেন তিন বিজ্ঞানী। তারা হলেন মার্কিন বিজ্ঞানী কার্ল ডেইসেরোথ এবং জার্মানির দুই বিজ্ঞানী পিটার হেগেম্যান ও জর্জ ন্যাগে ...
ডেস্ক রিপোর্ট: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে তাদের নতুন সি-সিরিজ স্মার্টফোন উন্মোচন করতে চলেছে। অল-রাউন্ড ইউজেবিলিটি চান এমন ব্যবহারকারীদের জন্য, দীর্ঘমেয়াদী পাওয়ার, উ ...
ডেস্ক রিপোর্ট: স্মার্টফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়; পড়াশোনা, কাজ, বিনোদন, গেমিং থেকে শুরু করে প্রতিদিনের নানা প্রয়োজনের গুরুত্বপূর্ণ সঙ্গী। ফলে দীর্ঘ সময় স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে ব্যাটারি ব্ ...
স্টাফ রিপোর্টার:রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবার (১৫ আগস্ট) দুপুরে ইন্টারনেটের গতি কমে যাওয়ায় ভোগান্তিতে পড়েন ব্যবহারকারীরা। প্রায় আড়াই ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এ সময় দেশের আন্তর্জা ...
সব মন্তব্য
No Comments