পঞ্চগড় প্রতিনিধি: ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর ও ভারতের ফুলবাড়ি স্থলবন্দর দিয়ে একদিনের জন্য সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত পাথরসহ সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে পণ্য বাণিজ্য বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
শুক্রবার (১৪ আগস্ট) রাতে বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটিতে সরকারি ছুটি থাকায় বাংলাবান্ধা-ফুলবাড়ি স্থলবন্দর সড়ক পথে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
বন্দর সংশ্লিষ্টরা জানান, একদিন বন্ধ থাকার পর আগামী রোববার (১৬ আগস্ট) সকাল থেকে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পুনরায় স্বাভাবিকভাবে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
পঞ্চগড় প্রতিনিধি: দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ী স্থলবন্দর দিয়ে ৯ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় দুই দেশের পাসপোর্ট-ভিসাধারী যাত্রীদের পারাপার স্বাভ ...
স্টাফ রিপোর্টার: দুই মন্ত্রীর কড়া হুঁশিয়ারির পর পূর্বঘোষিত ধর্মঘট প্রত্যাহার করেছে এলপিজি অপারেটরদের সংগঠন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধর্মঘট প্রত্যাহারের ঘো ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) স্বর্ণ ও রৌপ্যের নতুন দাম নির্ধারণ করেছে। আজ ১৩ অক্টোবর, ২০২৬ সোমবার সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হবে।বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসি ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত ‘আলফা স্টোর’ চালু করেছে অনার। দেশের প্রথম এ আলফা স্টোরে অনারের সর্বাধুনিক প্রযুক্তিপণ্য, স্মার্ট ডিভাইস ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআ ...
সব মন্তব্য
No Comments