ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চলমান কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হওয়া শিক্ষার্থীদের স্মরণে ‘রিমেম্বারিং আওয়ার হিরোস’ কর্মসূচি পালিত হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃষ্টিতে ভিজে বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে এই কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১ আগস্ট) পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিকেল সাড়ে ৩টায় প্রচন্ড বৃষ্টির মধ্যে শিক্ষার্থীরা জড়ো হয়ে মিছিলে অংশ নেন৷ এসময় গ্রাফিতি ও দেয়াল লিখন কর্মসূচি থাকলেও তা বৃষ্টির কারণে বাস্তবায়ন করতে পারেননি তারা।
মিছিলে শিক্ষার্থীদের ‘স্টপ ডিকটরশিপ, উই ওয়ান্ট জাস্টিস অফ জেনোসাইড, এই ফাল্গুনেই আমরা দ্বিগুণ হচ্ছি তবে জেলখানায় নয় রাজপথে, সেইভ বাংলাদেশী স্টুডেন্টস সহ বিভিন্ন প্ল্যাকার্ড হাতে দাবি জানাতে দেখা যায়।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক এস এম সুইট বলেন, রোদ ঝড় বৃষ্টি যে আমাদের আটকে রাখতে পারবে না আপনারা তা আজকের কর্মসূচি সফল করার মাধ্যমে প্রমাণ করেছেন। বলতে বাধা নেই, একটা স্বৈরাচার রাজ্যে বসবাস করছি যারা জনগণের মতামত কে মূল্য দেয় না। এক মাসেরও বেশি সময় ধরে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম কিন্তু সরকার আমাদের উপর হামলা মামলা দিয়ে আমাদের দমানোর চেষ্টা করলো।
তিনি আরও বলেন, আমাদের পেছনে ফেরার পথ বন্ধ করে দিয়েছে। তর্কের খাতিরে যদি আপনার কথা মেনেও নেই তবে আমার যে দুই শতাধিক ভাইয়ের রক্ত গিয়েছে তাদের দায় কে নেবে? খুনিরা বাইরে এখনো কিভাবে ঘুরে বেড়ায়? ছাত্রসমাজের সাথে লাগতে আসবেন না। আমরা লড়াইয়ের শেষ দেখতে চাই। আমাদের কথা পরিষ্কার, রক্তের উপর দিয়ে আমরা কোন সংলাপে যেতে চাই না। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে চাই যদি শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে না পারেন তাহলে নিজের পদ থেকে সড়ে যান।
চট্টগ্রাম অফিস: রাঙামাটিতে টানা ৫ দিনের ভারী বর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগের কারণে আজ বৃহস্পতিবার রাঙামাটি পার্বত্য জেলার সকল সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার ৮ জুল ...
ডেস্ক রিপোর্ট: ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)-এর ২০২৬ সালের বার্ষিক সমাবর্তন গতকাল মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর লে মেরিডিয়ান, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। সমাবর্তনে মোনাশ ইউনিভার্সিটি ফাউন্ডেশন ইয়ার (এ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে অনুষ্ঠিত ইতিহাস বিভাগের ২০তম সেমিস্টার ব্যাচের নবীনবর ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম। তিনি বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ভাইস ...
সব মন্তব্য
No Comments