স্টাফ রিপোর্টার: দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে অনার এক্স৮সি স্মার্টফোন উন্মোচন করেছে বৈশ্বিকভাবে শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অনার বাংলাদেশ। শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীদের জন্য স্মার্টফোনটিতে নিশ্চিত করা হয়েছে অত্যাধুনিক ফিচার ও নান্দনিক ডিজাইন।
সুন্দর ও স্পষ্ট ছবির জন্য অনার এক্স৮সি’র ক্যামেরায় রয়েছে এআই-পাওয়ারড ১০৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ক্লিয়ার নাইট ফটোগ্রাফি রিয়ার ক্যামেরা, ৫ মেগাপিক্সেলের ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা ও ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যবহারকারীদের ভিজ্যুয়াল অভিজ্ঞতাকে সমৃদ্ধ করার জন্য ডিভাইসটিতে রয়েছে ১২০ হার্জ রিফ্রেশ রেট ও এফএইচডি+ রেজ্যুলেশনের ৬.৭ ইঞ্চি ডিসপ্লে। দীর্ঘক্ষণ ব্যবহারে স্বাচ্ছন্দ্য নিশ্চিতে স্মার্টফোনটিতে রয়েছে ৫০০০ মিলিআম্পিয়ার-আওয়ার ব্যাটারি এবং ৩৫ ওয়াট সুপারচার্জ ব্যবস্থা।
স্মার্টফোনটির উন্মোচন নিয়ে অনার বাংলাদেশের হেড অব বিজনেস আব্দুল্লাহ আল মামুন বলেন, “যারা দুর্দান্ত ক্যামেরা ও বিশাল স্টোরেজের টেকসই ফোন ব্যবহার করতে চান, এমন সব তরুণদের জন্যই আমরা নিয়ে এসেছি অনার এক্স৮সি। এ স্মার্টফোনটির মাধ্যমে আমরা শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীদের ক্ষমতায়নে ভূমিকা রাখতে চাই, যেন তারা পরস্পরের সাথে সংযুক্ত থেকে সুন্দর স্মৃতিগুলোকে ধারণ করতে পারে এবং জীবনের যাত্রায় এগিয়ে যেতে পারে।”
তরুণরা যেন তাদের পছন্দের ছবি, গেমস ও অ্যাপস স্বাচ্ছন্দ্যে সংরক্ষণ ও ব্যবহার করতে পারেন তাই, স্মার্টফোনটিতে রয়েছে ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ ও ১৬ জিবি র্যাম (৮+৮ এক্সটেন্ডেড) । স্মার্টফোনটির ম্যাজিক-ওএস ৯.০ পাওয়ারড সিস্টেম নিশ্চিত করবে চমৎকার এআই অভিজ্ঞতা। এছাড়াও, এক্স৮সি আইপি৬৪ পানি ও ধুলা প্রতিরোধী এবং এটি ৩৬০ ডিগ্রি ওয়াটার প্রোটেকশন প্রদান করে। স্মার্টফোনটি এসজিএস সার্টিফাইড (ডিউরেবিলিটি)।
দেশের বাজারে মার্স গ্রিন, মুনলাইট হোয়াইট ও মিডনাইট ব্ল্যাক রঙে ফোনটি পাওয়া যাচ্ছে মাত্র ৩৪,৯৯৯ টাকায়।
আরও বিস্তারিত তথ্যের জন্য অনুগ্রহ করে ভিজিট করুন: https://smart-honor.com
স্টাফ রিপোর্টার: দেশের দ্রুতগতির ডিজিটাল অগ্রযাত্রাকে টেকসই ও নিরাপদ করতে সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল ট্রাস্ট নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্ ...
ডেস্ক রিপোর্ট: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য ‘অপো ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রাম’ চালু করেছে। এই প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা সৃজনশীল ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সাইবার নিরাপত্তা ইকোসিস্টেম জোরদার করতে ইন্টেনসিভ ওয়ার্কশপের মাধ্যমে আজ মঙ্গলবার ২৩ জুন শুরু হচ্ছে ‘ফিনিক্স সামিট ২০২৬’। দেশের অন্যতম শীর্ষ সাইবার সিকিউরিটি প্ল্যাটফর্ম দ্ ...
স্টাফ রিপোর্টার: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তিতে এগিয়ে থাকতে এবং ব্যবহারকারীদের সম্পৃক্ততা আরও বাড়াতে ফেসবুকে (Facebook) আমূল পরিবর্তন আনছে মেটা (Meta)। সোমবার, ১৬ জুন ২০২৬ এক ব্লগ পোস্টে ...
সব মন্তব্য
No Comments