জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধ্যয়নরত চাঁপাইনবাবগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির শিক্ষার্থীদের নবীনবরণ ,বার্ষিক আলোচনা সভা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে ২০২১-২২ শিক্ষাবর্ষের (৫১ ব্যাচ) শিক্ষার্থীদের ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ৪৯ তম আবর্তনের শিক্ষার্থী মোঃ সোহানের সঞ্চালনায় বক্তারা
শিক্ষার্থীদের উদ্দেশে ক্যারিয়ার গঠনের বিষয়ে দিকনির্দেশনার পাশাপাশি কিভাবে এই প্রতিযোগিতায় টিকে থাকা যায় সে সম্পর্কে আলোচনা করেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সভাপতি মোঃ সাদিকুল ইসলাম বলেন, জেলা সমিতি একটি অরাজনৈতিক ও অলাভজনক প্রতিষ্ঠান। আমরা এখানে জেলার ছোট-বড় সবাই পরিবারের মতো। ক্যাম্পাসে আসা জুনিয়ররা যাতে নিজেদের একা না ভাবে সে লক্ষ্যে আমাদের এই কমিউনিটি,যেখানে প্রয়োজনে একে-অপরকে সহযোগিতা করতে পারবে।
পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমাদের এই বন্ধন অটুট থাকবে বলে বিশ্বাস করি।
প্রধান অতিথির বক্তব্যে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ-জেইউ) অধ্যাপক ড. মো. মোতাহার হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় এমন একটি পর্যায় এখানে নিজেদেরকে তৈরি করার বিকল্প কিছু নেই। এখানে ভালো রেজাল্টের পাশাপাশি বিশ্বের সাথে তাল মিলিয়ে দক্ষতা অর্জন করতে হবে।আশা করি তোমরা ভালো করে পড়াশোনা করে নিজ জেলার মান অক্ষুন্ন রাখবে। এছাড়াও তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল শিক্ষার্থীকে নিজেদের মধ্যে যোগাযোগ বাড়ানোর আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান ড. আব্দুল্লাহ-আল-মামুনকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ ...
ডেস্ক রিপোর্ট: নতুন স্কুলব্যাগ আর শিক্ষা উপকরণ হাতে পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে চট্টগ্রামের লালখান বাজারের রেলওয়ে এমপ্লয়িজ গার্লস’ হাই স্কুলের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা নতুন স্কুল ব্যাগ ও শিক্ষা উ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের টেকসই স্থাপত্য নিয়ে ‘সাসটেইনেবল আর্কিটেকচার প্র্যাকটিস’ শীর্ষক গবেষণাধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ কাউন্সিল ও বেঙ্গল ইনস্টিটিউট ফর আর্কিটেকচার, ল্যান্ডস্কেপস অ্যান্ড স ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের লম্বা ছুটি শুরুর আগের দিন আগামীকাল শনিবার দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এক অফিস আদেশে এই সি ...
সব মন্তব্য
No Comments