অনিক রায়, ফরিদপুর অফিস : ফরিদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে ফরিদপুর শহরের বাংলাদেশ শিশু একাডেমি অডিটোরিয়াম-এ জেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ শুক্রবার (৮ মে ২০২৬) ফরিদপুরের বাংলাদেশ শিশু একাডেমি অডিটোরিয়াম কক্ষে সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত চলে এ আয়োজন। এ সময় রবীন্দ্রসংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে বিশ্বকবির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।অনুষ্ঠানে বক্তারা বিশ্বকবির সাহিত্যকর্ম, মানবতাবাদী দর্শন ও বাংলা সংস্কৃতিতে তাঁর অনন্য অবদানের কথা তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মাজহারুল ইসলাম বলেন, “রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বাংলা সাহিত্যের নয়, তিনি সমগ্র বাঙালি জাতির চেতনার প্রতীক। তাঁর সাহিত্য ও দর্শন নতুন প্রজন্মকে মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে।” তিনি তরুণদের রবীন্দ্র সাহিত্য চর্চার প্রতি আরও আগ্রহী হওয়ার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু বিশ্বাস বলেন, “রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য, সংগীত ও দর্শন আজও সমানভাবে প্রাসঙ্গিক। তাঁর সৃষ্টিকর্ম বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম ভিত্তি।” তিনি শিশু-কিশোরদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রায়হান গফুর, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ এস এম আব্দুল হালিম, জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, ফরিদপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক ও সাহিত্যিক মফিজ ইমাম মিলন এবং নাট্যকুঞ্জের সভাপতি নীরব ইমতিয়াজ শান্ত। এছাড়াও ফরিদপুর জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাহিত্যপ্রেমীরা অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলা সাহিত্য, সংগীত ও সংস্কৃতির বিকাশে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান চিরস্মরণীয়। তাঁর সাহিত্যকর্ম নতুন প্রজন্মকে মানবতা, অসাম্প্রদায়িকতা ও সৌন্দর্যবোধে উদ্বুদ্ধ করে চলেছে।
অনুষ্ঠানের শেষপর্বে ফরিদপুর জেলার শিশু শিল্পীদের অংশগ্রহণে আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশিত হয়। এতে শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমির প্রতিযোগীরাও অংশ নিয়ে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন। জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিককর্মী ও সাহিত্যপ্রেমীদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: বাংলা সাহিত্য ও সাংবাদিকতায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ কবি, সাহিত্যিক ও দৈনিক যুগান্তরের সম্পাদক আব্দুল হাই সিকদারকে ‘সোনালী কাবিন পদক-২০২৬’ প্রদান করা হচ্ছে। আগামী ১১ জ ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টি ও দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই ঘোষণা ২৫ মে ২০ ...
লুতুব আলি, কলকাতা: বর্ষার আকাশে তখনও মেঘের আনাগোনা। কিন্তু কলা নবগ্রামের জেলা শিক্ষা ও প্রশিক্ষণ সংস্থার (ডায়েট) প্রাঙ্গণে সেদিন অন্য বৃষ্টি। রবীন্দ্রনাথের প্রেমের বৃষ্টি আর নজরুলের দ্রোহের বজ্রপাত এক ...
লুতুব আলি, কলকাতা: চিরচেনা আড্ডার ঠিকানা, বুদ্ধিজীবীদের তীর্থক্ষেত্র কলকাতার কফি হাউস আজ সাক্ষী থাকল এক অন্যরকম ইতিহাসের। স্বজনের উদ্যোগে আমগাছের গোড়ায় জল ঢেলে পলাশী দিবসের সূচনা করলেন ‘শব্দের কারিগ ...
সব মন্তব্য
No Comments