স্টাফ রিপোটার :দেশে তৈরি বাংলা ভাষায় সামাজিক যোগাযোগ মাধ্যম ‘টফি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি দেশীয় কনটেন্ট নির্মাতাদের ইউটিউব-এর বিকল্প হিসেবে অর্থ উপার্জনের সুযোগ করে দেবে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার আজ বৃহস্পতিবার তার দপ্তর থেকেঅন-লাইনে দেশের প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যমটির উদ্বোধন করেন। মোবাইল কোম্পানি বাংলালিংক ডিজিটাল এই প্লাটফর্মটি সত্ত্বাধিকারী। মন্ত্রী এই উপলক্ষ্যে ঢাকায় বাংলালিংক সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এই প্লাটফর্মটিকে বাংলা, বাঙালি, বাংলার কৃষ্টি, জীবনধারা এবং মেধা ও সৃজনশীলতা প্রকাশের একটি অসাধারণ কাজ বলে উল্লেখ করেন। তিনি বলেন, দেশের মেধাবী ওসৃজনশীলদের জন্য প্রকাশ মাধ্যম হিসেবে টফির গুরুত্ব অপরিসীম এবং বাংলাদেশের জন্য অসাধারণ একটি বিষয়। ডিজিটাল প্রযুক্তিতে বাংলাভাষার উদ্ভাবক জনাব মোস্তাফা জব্বার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুস্পষ্ট আদর্শেরউপর বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠা লাভ হয়েছে উল্লেখ করে বলেন. বাংলাদেশ রাষ্ট্রটিবিশ্বের ৪০ কোটি বাংলা ভাষাভাষী মানুষের রাজধানী । বাঙালির সংস্কৃতি রক্ষা ওবিকশিত করা বাংলাদেশ রাষ্ট্রের লক্ষ্য। ডিজিটাল প্রযুক্তিতে বাংলা হরফকে অবিকৃত রাখার দীর্ঘ সংগ্রামের বিষয়টি তুলে ধরে মন্ত্রী বলেন. বাংলাদেশ বাংলা ভাষাকে সুরক্ষা করবে। এরই ধারাবাহিকতায় আমরা ইউনিকোড কনসোর্টিয়ামে বাংলা হরফ নিয়ে সৃষ্ট বিভ্রান্তির অবসান ঘটাতে সক্ষম হয়েছি।এর ফলে বাংলা আজ ডিজিটাল প্রযুক্তির উপযোগী ভাষা হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। তিনি বলেন, অতীতে তিনটি শিল্প বিপ্লব মিস করে আমরা দূরদৃষ্টি সম্পন্ন রাজনীতিবিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির পথ বেয়ে গত ১২ বছরে সকল পশ্চাদপদতা অতিক্রম করতে কেবল সক্ষমই হইনি আমরা চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলার যোগ্যতা অর্জন করেছি বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন ডিজিটাল প্রযুক্তি যত সম্প্রসারিত হচ্ছে ডিজিটাল নিরাপত্তায় তত বেশি চ্যালেঞ্জ আসছে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ডিজিটাল প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবেলায় প্রযুক্তিগত সক্ষমতা অর্জনসহ গৃহীত বিভিন্ন কর্মসূচি তিনি তুলে ধরে বলেন, ডিজিটাল নিরাপত্তা না থাকলে শংকা আরও বাড়তো। তিনি টফিতে কনটেন্ট বাছাইয়ের ক্ষেত্রে মেধাসত্ত্বের ওপর গুরুত্বারোপ করতে সংশ্লিষ্টদের সতর্কতার সাথে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, আমরা মেধার বিকাশ দেখেতে চাই মেধা চুরি নয়। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী এটিকে সামাজিক যোগাযোগ মাধ্যমের নিজস্ব প্লাটফর্ম তৈরিতে অসাধারণ একটি সৃজনশীল উদ্ভাবন উল্লেখ করে বলেন, টফি একটি বিশাল শূন্যতা পুরণে ভিনদেশি কমিউনিটি স্ট্যান্ডার্ড এর বদলে এর মাধ্যমে আমরা নিজেদের দেশ জাতি ও নিজেদের সংস্কৃতি বিকাশে এগুতে পারবো ।শিক্ষায় ডিজিটাল রূপান্তরের জনক জনাব মোস্তাফা জব্বার বলেন, বাংলালিংক দেশীয় সংস্কৃতি বিকাশে গর্ব করার মতো একটি কাজ করেছে। ইউটিউবসহ অন্যান্য প্লাটফর্মে কপি রাইট যাচাই বাছাই না হওয়ায় কন্টেন্টপাইরেসি হয়। কপি রাইট আইন প্রয়োগ ও কন্টেন্ট প্রদানকারির পরিচয় নিশ্চিত করার জন্যটফি‘র স্বচ্ছতা নিশ্চিত করতে তিনি উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, একটি নিরাপদ প্লাটফর্মের জন্য পরিচয় নিশ্চিত করা উচিৎ। তিনি বলেন, তথা কথিত কমিউনিটি স্ট্যান্ডার্ড এর আড়ালে ভিনদেশীয় সংস্কৃতি প্রভাব থেকে আমাদের নিজেদের সংস্কৃতিসমুন্নত রাখতে হবে। অনুষ্ঠানেডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো: আফজাল হোসেন, বিটিআরসি‘র ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র, অ্যাটকো সভাপতি অঞ্জন চৌধুরী এবং ভাইস প্রেসিডেন্ট ও এডিটর্সগিল্ড বাংলাদেশেরসভাপতি মোজাম্মেল বাবু এবং বাংলালিংক সিইও এরিক অ্যাস বক্তৃতা করেন।
স্টাফ রিপোর্টার:রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবার (১৫ আগস্ট) দুপুরে ইন্টারনেটের গতি কমে যাওয়ায় ভোগান্তিতে পড়েন ব্যবহারকারীরা। প্রায় আড়াই ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এ সময় দেশের আন্তর্জা ...
ডেস্ক রিপোর্ট: মাইক্রো ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স অ্যান্ড সার্ভিসেস (মাইডাস)-এর সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে তরুণদের জন্য দুই বছর মেয়াদি দক্ষতা উন্নয়ন কর্মসূচি চালু করেছে মেটলাইফ ফাউন্ডেশ ...
স্টাফ রিপোর্টার: প্রযুক্তি ও তথ্যনিরাপত্তা পেশাজীবীদের আন্তর্জাতিক সংগঠন আইসাকা (ISACA) ঢাকা চ্যাপ্টারের ২০২৬–২০২৮ মেয়াদের বোর্ড অব ডিরেক্টরস নির্বাচন সম্প্রতি একটি বিশেষ সাধারণ সভার (Special General ...
স্টাফ রিপোর্টার: গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-তে আন্তর্জাতিক প্রযুক্তি উৎসব ‘অটোমেক ২.০’ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথ ...
সব মন্তব্য
No Comments