গোবিপ্রবি প্রতিনিধি : গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ক্যাফেটেরিয়ায় খাবারের পানির পরিবর্তে সাপ্লাই লাইন থেকে সরাসরি পানি পরিবেশন করার অভিযোগ উঠেছে। এতে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
অভিযোগকারী শিক্ষার্থী মেহেদী হাসান জানান, "সকালে ক্যাফেটেরিয়ায় খেতে এসে খাবারের সঙ্গে বিশুদ্ধ পানির আশা করলেও আমি পাই সাপ্লাই লাইন থেকে আসা পানি। এ পানির স্বাদ ও গন্ধ অনেক সময় অস্বাভাবিক থাকে। তাই আমি সহজেই বুঝতে পারি যে এটা বিশুদ্ধ পানি না। পরবর্তীতে ক্যাফেটেরিয়ার ম্যানেজারকে অভিযোগ জানালে তিনি দুঃখ প্রকাশ করেন। পরবর্তী এমন ঘটনা ঘটবে না বলে কথা দেন।"
বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা খাবারের জন্য টাকা দিই। অন্তত বিশুদ্ধ পানি তো পাওয়া উচিত। কিন্তু আমাদেরকে যদি সাপ্লাইয়ের পানি খেতে হয় যা একেবারেই অগ্রহণযোগ্য।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার ম্যানেজার বলেন, " আজকে সকাল থেকে বিশুদ্ধ খাবারের পানির লাইনে কোনো পানি না আসার কারণে আমাদের এক কর্মচারী সাপ্লাইয়ের পানির লাইন থেকে পানি সংগ্রহ করে বিশুদ্ধ পানির পাত্রে রাখে। পরবর্তীতে একজন শিক্ষার্থী যখন এ বিষয়ে অভিযোগ দেন আমি সাথে সাথে সকল টেবিলের পানি পরিবর্তন করে দিই এবং তার নিকট আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করি।"
ক্যাফেটেরিয়া পরিচালক ড. বশির উদ্দিনকে এ বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, " আমি এ বিষয়ে অবগত হয়েছি এবং তৎক্ষনাৎ ক্যাফেটেরিয়ার ম্যানেজারকে চূড়ান্তভাবে সতর্ক করেছি। পরবর্তীতে এমন কিছু ঘটলে আমরা বর্তমান ম্যানেজারের লাইসেন্স বাতিলের হুশিয়ারি দিয়েছি।"
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: নানা আয়োজন-অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এবার দিবসের প্রতিপাদ্য ছিল ‘শিক্ষা-গবেষণা ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় রাজ ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: কয়েন দিয়ে দ্রুততম সময়ে টাওয়ার বানিয়ে নাম লিখিয়েছিলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে। পরের বার চপস্টিক দিয়ে ভাত খাওয়ার রেকর্ডও যায় তার দখলে। এবার কাগজ দিয়ে দ্রুততম সময়ে স্নো-ফ্ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, চিকিৎসা ও পুনর্বাসন সেবায় আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ এবং এ খাতে গবেষণা ও উদ্ভাবনকে এগিয়ে নিতে প্রয়াস ইনস্টিটিউট অব স্পেশাল এডুকে ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: স্বল্প ও মধ্যম আয়ের দেশগুলোর (LMICs) জন্য সাশ্রয়ী, সহজলভ্য ও টেকসই স্বাস্থ্যপ্রযুক্তি উদ্ভাবন ও প্রয়োগ নিয়ে ‘International Conference on Appropriate Technology for Healthcare ...
সব মন্তব্য
No Comments