জাবি প্রতিনিধ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৯ নভেম্বর) রাত ১০ টায় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত পত্রে ৩৯১ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করেছে।
এতে সহসভাপতি হিসেবে জাবি ছাত্রলীগের নতুন নেতৃত্বে আসে পর্যটন রাজধানী কক্সবাজারের কৃতি সন্তান মোঃ আবু ওয়ালিদ। তিনি ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে স্নাতকোত্তরে পড়াশোনা করছেন।(৪৪ তম আবর্তন)। তিনি আ ফ ম কামাল উদ্দীন হলের আবাসিক শিক্ষার্থী।
মোঃ আবদুচ ছালামের সুযোগ্য সন্তান মোঃ আবু ওয়ালিদের গ্রামের বাড়ি কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার আলি আকবর ডেইল ইউনিয়নে।
তিনি দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতির সাথে জড়িত থাকার মাধ্যমে সাধারণ ছাত্রদের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি গ্রামের বাড়িতেও মানুষের কাছে বেশ জনপ্রিয়।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল করানোর মধ্যে সীমাবদ্ধ না রেখে, তাদের একজন ভালো ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামে ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে গতকাল মঙ্গলবার রাত ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ সুপার ও জেলা প্রশাসনের সহায়তায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ক্ ...
সব মন্তব্য
No Comments