বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে দু’দিনব্যাপী ৭ম আন্তঃহল জুডো ও ৬ষ্ঠ আন্তঃহল কারাতে প্রতিযোগিতা আজ ২১ ডিসেম্বর বুধবার বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় জুডো ও কারাতে কমিটির সভাপতি অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. অসীম সরকার এবং পরিচালক মো. শাহজাহান আলী বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে বলেন, জুডো ও কারাতে এমন একটি ক্রীড়া ও সহশিক্ষা কার্যক্রম যা শক্তি ও কৌশলের সমন্বয় করে মানুষকে আত্মপ্রত্যয়ী করে তোলে। এর মাধ্যমে শিক্ষার্থীরা সুস্বাস্থ্য বজায় রাখার পাশাপাশি আত্মবিশ্বাসী হয়ে উঠবে এবং নিজের ও সমাজের সুরক্ষা প্রদানে সক্ষমতা অর্জন করবে। এরকম প্রতিযোগিতায় নিয়মিত অংশগ্রহণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধিতে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন ও উন্নত সমাজ বিনির্মাণে ভূমিকা রাখার জন্য উপাচার্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল করানোর মধ্যে সীমাবদ্ধ না রেখে, তাদের একজন ভালো ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামে ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে গতকাল মঙ্গলবার রাত ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ সুপার ও জেলা প্রশাসনের সহায়তায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ক্ ...
সব মন্তব্য
No Comments