ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (ইবিশিস) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টায়। যা নিরবিচ্ছিন্ন ভাবে চলবে দুপুর ২টা পর্যন্ত। নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায় ভোট কেন্দ্রে।
বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের ৪২৭ নং কক্ষে চলছে ভোটগ্রহণ। ভোট গণনা শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করবেন রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মিজানুর রহমান।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করা প্যানেলগুলো হলো- মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙ্গালী জাতীয়তাবাদে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষকদের সংগঠন শাপলা ফোরাম মনোনীত ড. মাহবুবুর-ড. মামুনুর প্যানেল, শাপলা ফোরামের সদস্যদের মনোনীত ড. আনোয়ার-ড. স্বপন প্যানেল এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক সমর্থিত গ্রিন ফোরাম। এছাড়া স্বতন্ত্র ভাবে অধ্যাপক ড. খন্দকার তৌহিদুল আনাম সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ৩টি পূর্ণাঙ্গ প্যানেলের মধ্যে আওয়ামীপন্থী শিক্ষকদের দুইটি প্যানেল রয়েছে। প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম মনোনীত প্যানেল থেকে অধ্যাপক ড. মাহবুবর রহমান সভাপতি ও অধ্যাপক ড. মামুনুর রহমান সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। শাপলাপন্থী আওয়ামী শিক্ষকদের অন্য আরেকটি প্যানেলে অধ্যাপক ড. আনোয়ার হোসেন সভাপতি পদে ও অধ্যাপক ড. আনোয়ারুল হক সাধারণ সম্পাদক পদে লড়ছেন। জামায়াতপন্থী শিক্ষকদের পক্ষ থেকে অধ্যাপক ড. আবু সিনা সভাপতি ও অধ্যাপক ড. মিজানুর রহমান সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে ভোট বর্জন করেছে বিএনপিপন্থী শিক্ষক সংগঠন জিয়া পরিষদ, সাদা দল এবং ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।
নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। এখন পর্যন্ত কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে নাই। সকলের সহযোগীতায় শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান ড. আব্দুল্লাহ-আল-মামুনকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ ...
ডেস্ক রিপোর্ট: নতুন স্কুলব্যাগ আর শিক্ষা উপকরণ হাতে পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে চট্টগ্রামের লালখান বাজারের রেলওয়ে এমপ্লয়িজ গার্লস’ হাই স্কুলের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা নতুন স্কুল ব্যাগ ও শিক্ষা উ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের টেকসই স্থাপত্য নিয়ে ‘সাসটেইনেবল আর্কিটেকচার প্র্যাকটিস’ শীর্ষক গবেষণাধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ কাউন্সিল ও বেঙ্গল ইনস্টিটিউট ফর আর্কিটেকচার, ল্যান্ডস্কেপস অ্যান্ড স ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের লম্বা ছুটি শুরুর আগের দিন আগামীকাল শনিবার দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এক অফিস আদেশে এই সি ...
সব মন্তব্য
No Comments