স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতাল এবং প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হলো ইউরোলজির সবচেয়ে বড় বৈজ্ঞানিক সম্মেলন BAUSCON ২০২৫। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইউরোলজিক্যাল সার্জনস আয়োজিত এ সম্মেলনের প্রতিপাদ্য ছিল—“Innovation and Excellence in Female Urology”।
২৮ ও ২৯ মে দুইদিনব্যাপী প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয় মূল সম্মেলন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিকিৎসা শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো. সারওয়ার বারী। বিশেষ অতিথি ছিলেন বিএমইউ-এর উপাচার্য অধ্যাপক ডা. শাহিনুল আলম এবং চিকিৎসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন। অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ডা. প্রফেসর মোহাম্মদ শফিকুর রহমান, এবং মহাসচিব ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস দায়িত্ব নেয়ার পর এটাই প্রথম সম্মেলন।
২৪ মে অনুষ্ঠিত হয় প্রি-কনফারেন্স লাইভ সার্জারির ওয়ার্কশপ, পরিচালনায় ছিলেন বিএমইউ-এর সহযোগী অধ্যাপক ও ইউরোলজিস্ট ডা. মো. রফিকূল ইসলাম।
ভার্চুয়ালী চীনের বেইজিং থেকে একটি গবেষণাপত্র উপস্থাপন করেন ডা. মো. রফিকূল ইসলাম। সাম্প্রতিক এক গবেষণায় তিনি দেখিয়েছেন—BMG ইউরেথ্রোপ্লাস্টি (Buccal Mucosal Graft Urethroplasty) অপারেশনের পর কতদিন ক্যাথেটার রাখা হলে সর্বোত্তম ফলাফল পাওয়া যায়। বর্তমানে সাধারণভাবে অপারেশনের পর ১৪ থেকে ২১ দিন পর্যন্ত ক্যাথেটার রাখা হয়। তবে তাঁর গবেষণায় দেখা গেছে, মাত্র ৭ দিন পর ক্যাথেটার খুললেও রোগীর ফলাফল একইরকম ভালো থাকে। বরং এতে রোগীর হাসপাতাল থাকার সময় উল্লেখযোগ্যভাবে কমে আসে, যা চিকিৎসা ব্যবস্থাপনার খরচ এবং রোগীর ভোগান্তি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এছাড়াও যুক্তরাষ্ট্র থেকে ইন্টারন্যাশনাল ইউরোলজি সোসাইটির প্রেসিডেন্ট জঁ দ্য লা রোজেট ভার্চুয়ালি একটি প্রেজেন্টেশন করেন।
উল্লেখ্য, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম বর্তমানে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের প্রতিনিধিত্ব করছেন।
স্টাফ রিপোর্টার:রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবার (১৫ আগস্ট) দুপুরে ইন্টারনেটের গতি কমে যাওয়ায় ভোগান্তিতে পড়েন ব্যবহারকারীরা। প্রায় আড়াই ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এ সময় দেশের আন্তর্জা ...
ডেস্ক রিপোর্ট: মাইক্রো ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স অ্যান্ড সার্ভিসেস (মাইডাস)-এর সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে তরুণদের জন্য দুই বছর মেয়াদি দক্ষতা উন্নয়ন কর্মসূচি চালু করেছে মেটলাইফ ফাউন্ডেশ ...
স্টাফ রিপোর্টার: প্রযুক্তি ও তথ্যনিরাপত্তা পেশাজীবীদের আন্তর্জাতিক সংগঠন আইসাকা (ISACA) ঢাকা চ্যাপ্টারের ২০২৬–২০২৮ মেয়াদের বোর্ড অব ডিরেক্টরস নির্বাচন সম্প্রতি একটি বিশেষ সাধারণ সভার (Special General ...
স্টাফ রিপোর্টার: গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-তে আন্তর্জাতিক প্রযুক্তি উৎসব ‘অটোমেক ২.০’ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথ ...
সব মন্তব্য
No Comments