স্টাফ রিপোর্টার : বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, "বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এর সার্বিক উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। এই সরকার শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে ব্যাপক কাজ করেছে।"
রবিবার (২৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ডেমরা থানার সারুলিয়া এলাকায় মা মেমোরিয়াল মডেল একাডেমীর ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে প্রাক্তন ছাত্রছাত্রীদের পূণর্মিলনী উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
পূণর্মিলনী উৎসব কমিটির সভাপতি আলহাজ্ব আবু হানিফ মোল্লা'র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডেমরা থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল, বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য নেহরীন মোস্তফা দিশি, ঢাকা দক্ষিন সিটি করপোরেশনের ৬৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হাসান পলিন, মা মেমোরিয়াল মডেল একাডেমীর প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন হাওলাদার, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম, ডিএমপি, ঢাকা'র সাব-ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মাসুুদ, মা মেমোরিয়াল মডেল একাডেমীর পূণর্মিলনী উৎসব কমিটির আহবায়ক মোহাম্মদ শাহ আলম সহ অনেকে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল করানোর মধ্যে সীমাবদ্ধ না রেখে, তাদের একজন ভালো ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামে ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে গতকাল মঙ্গলবার রাত ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ সুপার ও জেলা প্রশাসনের সহায়তায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ক্ ...
সব মন্তব্য
No Comments