বোরহান উদ্দিন রব্বানী, জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতিবছরের মতো এবারও মহান বিজয় দিবস উপলক্ষে আবাসিক শিক্ষার্থীদের জন্য থাকছে বিশেষ প্রীতিভোজের আয়োজন। এতে জনপ্রতি বাজেট রাখা হয়েছে ৪৯০ টাকা।
বুধবার (১৪ ডিসেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির সভাপতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মো. আব্দুল্লাহ হেল কাফী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য কুপনের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা। যা দিয়ে তারা জনপ্রতি ৪৯০ টাকা মূল্যমানের খাবার খেতে পারবে। এক্ষেত্রে হল থেকে ৬০ টাকা এবং বিশ্ববিদ্যালয় ফান্ড থেকে ৪০০ টাকা ভর্তুকি দেওয়া হয়েছে। দেশের সার্বিক অর্থনীতি বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের ফান্ড থেকে গতবারের তুলনায় এবার জনপ্রতি ২৫ টাকা কমিয়ে বাজেট নির্ধারণ করা হয়েছে। তবে কুপনের দাম বাড়ানো হয়নি '
তিনি আরও বলেন,'গতবারের মতো এবারও খাবারের মেন্যু হিসেবে থাকছে পোলাও, রোস্ট, খাসির রেজালা, মুগডাল, মিষ্টি ও ফল। বিশ্ববিদ্যালয়ের ১৬ টি আবাসিক হলের প্রায় ১৫ হাজার শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের জন্য থাকছে এবারের আয়োজন। চেষ্টা করবো যেনো এই দামেই খাবারের সর্বোচ্চ মান বজায় রাখা যায়।'
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল করানোর মধ্যে সীমাবদ্ধ না রেখে, তাদের একজন ভালো ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামে ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে গতকাল মঙ্গলবার রাত ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ সুপার ও জেলা প্রশাসনের সহায়তায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ক্ ...
সব মন্তব্য
No Comments