কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ছাত্র পরামর্শ ও নির্দেশনা কার্যালয়ের উদ্যোগে শুদ্ধাচার ও সুসাশন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রীতি বিতর্ক-২০২৪ আয়োজন করা হয়েছে।
রবিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ও কলা অনুষদের ৫০১ নম্বর রুমে এই বিতর্কের আয়োজন করা হয়। বিতর্কের বিষয়বস্তু ছিল "স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দুর্নীর্তিই প্রধান অন্তরায়”।
বিতর্কে বিজয়ী সরকার পক্ষ দল ‘ভাষা শহীদ রফিক’। সেরা বিতর্কিক হয়েছেন বিরোধী দলের নেতা অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ফাতেহা আক্তার।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রভাষক অমিত দত্তের সঞ্চালনায় এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড.মোহা: হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপচার্য প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈন।
বিতর্ক শেষে সভাপতির বক্তব্যে ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক অধ্যাপক ড. মোহা: হাবিবুর রহমান বলেন, সবাই ভালো করেছে। ফলাফল যায় হোক না কেনো যোগদানই সেরা কৃতিত্ব। বিচারকের দৃষ্টিকোণ থেকে এক দলকে বিজয়ী করতেই হবে। আজকে যারা বিতর্ক করছেন তারা একদিন মঞ্চে বিচারক হিসেবে আসবেন।
এসময় উপচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, বিতর্ক প্রতিযোগিতাটি আনন্দদায়ক ছিল। আমি উপভোগ করেছি। বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও বিতর্কের প্রচলন রয়েছে। বিতর্কের স্বার্থে আমরা যাই বলি না কেনো বিতর্ক আমাদের সক্ষমতা বৃদ্ধি করে। হাইকোয়ালিটির কালচার তৈরি করার জন্য প্রতিটি বিভাগে বিতর্কের ব্যবস্থা করা প্রয়োজন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান, প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান খান বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ শামসুজ্জামান মিলকী, একই বিভাগের প্রভাষক গোলাম মোহাম্মদ পাভেল।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান ড. আব্দুল্লাহ-আল-মামুনকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ ...
ডেস্ক রিপোর্ট: নতুন স্কুলব্যাগ আর শিক্ষা উপকরণ হাতে পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে চট্টগ্রামের লালখান বাজারের রেলওয়ে এমপ্লয়িজ গার্লস’ হাই স্কুলের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা নতুন স্কুল ব্যাগ ও শিক্ষা উ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের টেকসই স্থাপত্য নিয়ে ‘সাসটেইনেবল আর্কিটেকচার প্র্যাকটিস’ শীর্ষক গবেষণাধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ কাউন্সিল ও বেঙ্গল ইনস্টিটিউট ফর আর্কিটেকচার, ল্যান্ডস্কেপস অ্যান্ড স ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের লম্বা ছুটি শুরুর আগের দিন আগামীকাল শনিবার দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এক অফিস আদেশে এই সি ...
সব মন্তব্য
No Comments