ডেস্ক রিপোর্ট: আমদানিকরা ও স্থানীয়ভাবে উৎপাদিত সব অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে বিজয় অ্যান্ড্রয়েড প্যাকেজ কিট (এপিকে) ব্যবহার করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। শুক্রবার বাংলাদেশ মোবাইল ফোন ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতিসহ সংশ্লিষ্টদের এ নির্দেশ দেওয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, সরকারের নির্দেশনা অনুযায়ী সব অ্যান্ড্রয়েড মোবাইলফোনে বিজয় কি-বোর্ড ব্যবহারের বাধ্যবাধকতা রয়েছে। এ সংক্রান্ত বিষয়ে আমদানিকরা ও স্থানীয়ভাবে উৎপাদিত সব অ্যান্ড্রয়েড মোবাইলফোনে বিজয় অ্যান্ড্রয়েড এপিকে ফাইল ব্যবহারের লক্ষ্যে কমিশনের স্পেকট্রাম বিভাগ থেকে বিনামূল্যে বিজয় অ্যান্ড্রয়েড এপিকে ফাইল সরবরাহ করা হবে।
এ লক্ষ্যে পত্র জারির ৩ কার্যদিবসের মধ্যে কমিশনের স্পেকট্রাম বিভাগের সহকারী পরিচালক, দিদারুল ইসলামের কাছ থেকে বর্ণিত বিজয় অ্যান্ড্রয়েড এপিকে ফাইলটি সংগ্রহ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, আমদানি করা/আমদানিতব্য ও স্থানীয়ভাবে উৎপাদিত সব অ্যান্ড্রয়েড স্মার্ট মোবাইল হ্যান্ডসেট কমিশন থেকে বাজারজাতকরণের অনুমতি গ্রহণের পূর্বে সব অ্যান্ড্রয়েড স্মার্ট মোবাইল হ্যান্ডসেটে সরবরাহকরা বিজয় অ্যান্ড্রয়েড এপিকে ফাইল ইনস্টল করে কমিশনে তা প্রদর্শন করতে হবে। অন্যথায় উক্ত মোবাইল হ্যান্ডসেটের বাজারজাতকরণের জন্য অত্র কমিশন থেকে অনাপত্তি প্রদান করা হবে না। এ পত্র জারির তারিখ থেকে বর্ণিত নির্দেশনাটি কার্যকর করা হবে।
আমাদের সময়.কম
স্টাফ রিপোর্টার:রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবার (১৫ আগস্ট) দুপুরে ইন্টারনেটের গতি কমে যাওয়ায় ভোগান্তিতে পড়েন ব্যবহারকারীরা। প্রায় আড়াই ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এ সময় দেশের আন্তর্জা ...
ডেস্ক রিপোর্ট: মাইক্রো ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স অ্যান্ড সার্ভিসেস (মাইডাস)-এর সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে তরুণদের জন্য দুই বছর মেয়াদি দক্ষতা উন্নয়ন কর্মসূচি চালু করেছে মেটলাইফ ফাউন্ডেশ ...
স্টাফ রিপোর্টার: প্রযুক্তি ও তথ্যনিরাপত্তা পেশাজীবীদের আন্তর্জাতিক সংগঠন আইসাকা (ISACA) ঢাকা চ্যাপ্টারের ২০২৬–২০২৮ মেয়াদের বোর্ড অব ডিরেক্টরস নির্বাচন সম্প্রতি একটি বিশেষ সাধারণ সভার (Special General ...
স্টাফ রিপোর্টার: গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-তে আন্তর্জাতিক প্রযুক্তি উৎসব ‘অটোমেক ২.০’ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথ ...
সব মন্তব্য
No Comments