বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পুরান ঢাকার আরমানিটোলার পানির পাম্প গলিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী জুবায়েদ আহমেদ হত্যাকান্ডে জড়িত সন্দেহে একজন ছাত্রীকে আটক করেছে পুলিশ। তিনি নিহত জুবায়েদের সহপাঠি বলে জানা গেছে।
ডিএমপির লালবাগ জোনের উপ-পুরিশ কমিশনার (িসি) মল্লিক আহসান উদ্দিন সামী রাত ১১টার দিকে জানান, আমরা সন্দেহভাজন একজনকে আটক করেছি। তাকে জিজ্ঞপসাবাদের জন্য হেপাজতে নেওয়া হয়েছে। । হত্যাকান্ডে কারা কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। বাকি সন্দেহভাজনদের গ্রেফতারের জন্য পুরিশের একাধীক টিম মাঠে সক্রিয় রয়েছে।
পুলিশ জানায়, জুবায়েদ আহমেদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্নাতক শ্রেনীর শিক্ষার্থী ছিলেন। রবিবার ( ১৯ অক্টোবর) রাতে পুরান ঢাকার পানির পাষ্প গলিতে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত্যু ঘোষণা করেন।
এঘটনায় পুরো এলাকায় মোকের ছায়া নেমে এসেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানান।
তদন্ত সংশ্লিষ্টরা বলেছে, প্রাথমিকভাবে ব্যক্তিগত শত্রুতা, প্রেমঘটিত জটিলতায় হত্যাকান্ড হয়ে থাকতে পারে।
পুলিশ জানিয়েছে, আটক চাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং তার দেওয়া তথ্য অনুযায়ী বাকি জড়িতদের ধরতে অভিযান চলছে।
স্টাফ রিপোর্টার: প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন ও কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়নে কারিকুলাম, শিক্ষক, মনিটরিং, অবকাঠামো ও প্রযুক্তি - এই পাঁচটি বিষয়কে অগ্রাধিকার দিয়ে সমন্বিতভাবে কাজ করতে হবে বলে জানি ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজধানীর মাতুয়াইলের একটি গ্যারেজে অগ্নিকাণ্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের যাতায়াতে ব্যবহৃত ‘নোঙর’ বাসসহ দুটি বাস পুড়ে গেছে। রোববার (১৮ অক্টোবর) বেলা পৌনে ১ ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল করানোর মধ্যে সীমাবদ্ধ না রেখে, তাদের একজন ভালো ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামে ...
সব মন্তব্য
No Comments